Rakhi Sawant: কপাল পুড়ল রাখির, বিগ বসের সোমির সঙ্গে ঘর বাঁধলেন ‘স্বামী’


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খান দুররানি। তাঁদের সম্পর্কের কথা প্রায় সকলেই জানে। তাঁদের বিচ্ছেদ নিয়েও কম জলঘোলা হয়নি। এবার সেই সম্পর্কেরই নতুন মোড়। বিগ বস ১২-এর প্রতিযোগী সোমি খানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আদিল বলে জানা গেছে। যদিও আদিল বা সোমি কেউই এখনও এই রিপোর্টের বিষয়ে কোনও রকম প্রতিক্রিয়া জানাননি।

আরও পড়ুন: Anchal Raghwani: প্রাণঘাতী পরকীয়া! স্বামীর হাতে খুন জনপ্রিয় গায়িকা…
সূত্রের খবর যে এটি তাঁদের বন্ধুদের উপস্থিতিতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল এবং দম্পতি তাঁদের বিবাহের কথা এখন গোপনি রাখতে চান। ‘আদিল সাবা খানের বোন সোমি খানের সঙ্গে বিয়ে সেরেছেন। আদিল অনেক কিছুর জন্য খবরে থাকে, তাই দুজনেই এটিকে গোপন রেখেছেন। তারা শীঘ্রই এটি প্রকাশ করতে চাননি’ সূত্রটি যোগ করেছে।
সোমি এবং সাবা একসঙ্গে সালমান খান পরিচালিত রিয়েলিটি শো বিগ বসের ১২ তম সিজনে অংশ নিয়েছিলেন। যেখানে দীপিকা কাকার অনুষ্ঠানের বিজয়ী হন। অন্যান্য প্রতিযোগীরা ছিলেন শ্রীশান্ত, শিবাশিশ মিশ্র, জসলিন মাথারু, করণবীর বোহরা, সৃষ্টি রোদে, রোহিত সুচান্তি, নেহা পেন্ডসে এবং অনুপ জালোটা।

আরও পড়ুন: Bonny-Koushani Wedding: টলিউড কি বিয়েপাড়া? জল্পনায় এবার বনি-কৌশানি…
রাখি এবং আদিল ২০২২ সালে একটি ঐতিহ্যবাহী নিকাহ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন এবং তারপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে ফাতিমা রাখেন। ২০২৩ সালের প্রথমার্ধে, রাখি প্রতারণা এবং গার্হস্থ্য ঝামেলার ভিত্তিতে আদিলের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। বেশ কয়েকদিন জেলে কাটানোর পর, আদিল বেরিয়ে আসেন এবং চমকপ্রদ দাবি করেন যে রাখি তাঁর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ তুলেছেন। অবশেষে নতুন সম্পর্কে জড়ালেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *