ফের মেট্রো চলাচলে বিপত্তি। কবি সুভাষগামী একটি মেট্রো এদিন শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটির জন্য মেট্রো চলাচলে বিপত্তি। প্রায় আধ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ থাকে বলে জানতে পারা গিয়েছে। অফিস টাইমে সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষগামী একটি মেট্রো যান্ত্রিক ত্রুটির কারণে শোভাবাজার স্টেশনে দাঁড়িয়ে পড়ে। কোচ নম্বর ৩২০১ কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সেই কারণে মেট্রো দাঁড়িয়ে যায়। প্রায় আধ ঘণ্টার জন্য মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। ওই মেট্রো দাঁড়িয়ে পড়ার কারণে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করানো হচ্ছে।

বিস্তারিত আসছে…