পুজোর পঞ্চমীর দিন ১৯ অক্টোবর হইহই করে মুক্তি পেয়েছে ফায়ারব্র্যান্ড বাঙালি স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীনকে নিয়ে সুপারস্টার দেব-এর ছবি বাঘাযতীন। অনেকেই অধীর অপেক্ষায় ছিলেন কবে দেবের এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখতে পাবেন। কিন্তু দেব পা ফেলেন মেপে। আর তাই তো ছবি মুক্তির আগে নয়, ইন্টারভিউয়ের জন্যে রেডি হচ্ছিলেন জনতা জনার্দানের প্রাথমিক ভার্ডিক্ট পাওয়ার পর। Baghajatin মুক্তি পেয়েছে সাতদিন পেরিয়ে গেছে। শো টাইম বেড়েছে শহর, শহরতলির বিভিন্ন হলে। আমাদের সঙ্গে বিজয়ার পর যখন দেখা হল, এই সময় ডিজিটালের প্রথম প্রশ্নই ছিল… কতটা পরিতৃপ্ত তিনি? কী উত্তর দিলেন? দেখে নিন জাস্ট একটা ক্লিকে। বাঘাযতীন ছবির পরিচালক অরুণ রায়। দেবের বিপরীতে তাঁর স্ত্রী ইন্দুবালার চরিত্রে দেখা গিয়েছে নবাগতা নায়িকা সৃজা দত্তকে। তাঁকে নিয়েও নানা কথা বললেন মেন্টর দেব। তবে সেই সব আড্ডা দেখতে গেলে আরও খানিক অপেক্ষা করতে হবে। সব ভালো জিনিস কি এক ঝটকায় পাওয়া যায়? সবুর করুন…. মেওয়া ফলবেই। ততক্ষণ এই ইন্টারভিউ এনজয় করুন। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না যেন।
