১০ মে হইহই করে আয়োজিত হল উইন্ডোজ প্রোডাকশনস প্রযোজিত ও পথিকৃত বসু পরিচালিত ছবি দাবাড়ুর প্রিমিয়ার। সেখানে কার্যত তারকার হাট বসেছিল বলা যায়। কৌশিক গঙ্গোপাধ্যায় এসেছিলেন সপরিবারে, অপরদিকে একাধিক সঙ্গীতশিল্পীরাও এসেছিলেন এই প্রিমিয়ারে। দাবা নিয়ে এই প্রথম ভারতে কোন সিনেমা মুক্তি পেল বড় পর্দায়। বাকিদের মতন প্রিমিয়ারেও শো স্টিলার খুদে দাবাড়ু। তাদের পাশে নিয়ে পরিচালক পথিকৃত যখন এলেন ক্যামেরার সামনে, তখন কী হল? বন্ধুর ছবি দেখতে এসে কী বললেন ইশা সাহা? আসুন দেখে নিন সেই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরের পাশাপাশি লোকসভা নির্বাচন সংক্রান্ত সবরকম খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে।
