Local Train Sealdah,শিয়ালদা ডিভিশনে বড়সড় অভিযান পূর্ব রেলের, বিনা টিকিটের যাত্রী সংখ্যা জানলে চমকে যাবেন – eastern railway has conducted extensive ticket checking drive in sealdah division


যাত্রীদের টিকিট কেটে যাতায়াতের জন্য বারেবারেই পরামর্শ দিচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এবার শিয়ালদা ডিভিশনে বড়সড় টিকিট চেকিং ড্রাইভ চালান হল পূর্ব রেলের পক্ষ থেকে। মূলত যাত্রীরা যাতে সঠিক মূল্যের টিকিট কেটেই যাতায়াত করেন ও রেল যাত্রার যাবতীয় নিয়মাবলী পালন করেন, সেই উদ্দেশ্য নিয়ে এই ড্রাইভের আয়োজন করা হয়। পূর্ব রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এই অভিযানে মোট ৭,৬৮০টি পেনাল্টি কেস চিহ্নিত করা হয়েছে, এবং সেক্ষেত্রে জরিমানার অঙ্ক ২৪ লাখ ৬০ হাজার ৫৬০ টাকা।বেশকিছু আনবুক লাগেজের মামলাও এই ড্রাইভ চলাকালিন শনাক্ত করা হয়। সেই সংখ্যাটাও নেহাত কম নয়। এক্ষেত্রে মোট ৩,২৬১ জনকে শনাক্ত করা হয়। সেই সমস্ত যাত্রীদের কাছ থেকে আদায় করা জরিমানার পরিমাণ ৫ লাখ ৬৬ হাজার ৩৪০ টাকা। পূর্ব রেল জানাচ্ছে, সামগ্রিকভাবে এই টিকিট চেকিং ড্রাইভে মোট ১০,৯৪১টি মামলা শনাক্ত হয়েছে। আর আদায় করে হয়েছে মোট ৩০ লাখ ৩১ হাজার ৮০ টাকা। মূলত রানাঘাট, দমদম জংশন, বালিগঞ্জ জংশন, দমদম ক্যান্টনমেন্ট, শান্তিপুর, শিয়ালদা, ব্যারাকপুর, বারাসত জংশন ও নৈহাটি জংশনে চালান হয় এই অভিযান।

কিছুদিন আগে হাওড়া স্টেশনে চালান হয় ক্যাম্প কোর্ট। সেক্ষেত্রে হাওড়া স্টেশনের সমস্ত গেটেই চিরুনি তল্লাশির মধ্যে দিয়ে বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করা হয় এবং তাদের ওই ক্যাম্প কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। হাওড়া স্টেশনে আয়োজিত ওই ক্যাম্প কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয় মোট ৬১৬ জন বিনা টিকিটের যাত্রীকে। তাদের কাছ থেকে জরিমানা ও ভাড়াবাবদ আদায় করা হয় ২,০৯,১০০ টাকা।

উল্লেখ্য, বিগত বেশকিছু ধরেই পূর্ব রেলের তরফে যাত্রীদের টিকিট কেটে যাতায়াত করার জন্য বারেবারে সচেতন করা হচ্ছে। এমনকী কয়েকদিন আগে এক ভিডিয়ো বার্তায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যে কোনও দিন, যে কোনও সময়, যে কোনও স্টেশনে টিকিট চেকিংয়ের স্পেশ্যাল ড্রাইভ হতে পারে। আর বিনা টিকিটে ধরা পড়লে তা যে যাত্রীদের পক্ষে কোনওভাবেই সম্মানজনক হবে না, সেই কথাও মনে করিয়ে দেন তিনি। এক্ষেত্রে শুধু বড় বড় স্টেশনই নয়, ছোটখাটো স্টেশনেও যে কোনও সময় টিকিট চেকিংয়ের স্পেশ্যাল ড্রাইভ চালান হতে পারে বলে জানিয়ে দেয় পূর্ব রেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *