Barackpore D Bapi Biriyani : হুমকি আতঙ্কে কাঁটা ব্যারাকপুরের নামি বিরিয়ানি ব্যবসায়ী – barrackpore d bapi biriyani shop owner anirban das worried about his business for threat calls watch video


ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি বিক্রেতা ডি বাপি। এক নামেই চেনে সবাই। কিন্তু বার্তমানে কার্যত বন্ধ হওয়ার মুখে সেই দোকান। তোলা চেয়ে হুমকি ফোনে আতঙ্কিত হয়ে গিয়েছেন ডি বাপি বিরিয়ানির কর্ণধার অনির্বাণ দাস। বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন তিনি। এমনকী তাঁর পুরো পরিবারকে গ্রাস করেছে দুশ্চিন্তা। জানা গিয়েছে, এক দল দুষ্কৃতী দোকান থেকে বাড়ি পর্যন্ত তাঁকে ধাওয়া করেছে। এমনকী তাঁকে ২০ লাখ টাকা চেয়ে হুমকিও দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ‘প্রচন্ড আতঙ্কিত, রাতে ঘুম আসছে না’। অনির্বাণ ইতিমধ্যেই পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পুলিশি নিরাপত্তার আবেদনও জানিয়েছেন তিনি। পুলিশের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে প্রযোজনীয় পদক্ষেপ নেওয়ার। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *