রেলের বিজ্ঞপ্তি
রবিবার বারাসতে সংক্ষিপ্ত যাত্রা শেষ হচ্ছে কিছু ট্রেনের। তার মধ্যে থাকছে বনগাঁ-শিয়ালদা, হাসনাবাদ-শিয়ালদা, হাবড়া-শিয়ালদা, বনগাঁ-মাঝেহাট এবং হাসনাবাদ-বিবাদী বাগ লোকাল। আবার এদিন বারাসত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু হচ্ছে বেশকিছু শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-হাসনাবাদ , শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-গোবরডাঙা, মাঝেরহাট-দত্তপুকুর, শিয়ালদা-দত্তপুকুর ও মাঝেরহাট-হাসনাবাদ লোকালের। আবার রানাঘাটে সংক্ষিপ্ত যাত্রা শেষ হচ্ছে গেদে-মাঝেরহাট লোকালের।
এছাড়া রবিবার বাতিল থাকছে হাসনাবাদ-শিয়ালদা, বনগাঁ-শিয়ালদা, দত্তপুকুর-শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর-নামখানা, মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর, বনগাঁ-মাঝেরহাট, হাবড়া-শিয়ালদা, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট-বারাসত, মাঝেরহাট-মধ্যমগ্রাম, বরাসত-বনগাঁর মতো কিছু লোকাল ট্রেনও। পাশাপাশি ৩০ তারিখ বন্ধন এক্সপ্রেস ও একটি ডাউন বনগাঁ শিয়ালদা লোকালের সময়সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে।
এদিকে রেলের কাজের জন্য বেশকিছু ট্রেন বাতিল থাকতে চলেছে দক্ষিণ পূর্ব রেলেও। বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল এবং দূরপাল্লার ট্রেন। একইসঙ্গে বেশকিছু ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন করা হচ্ছে। কিছু কিছু ট্রেন চলবে ঘুরপথেও। একইসঙ্গে কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের আন্দুল স্টেশনে রেলের কাজের জন্যই ট্রেন চলাচলে এই পরিবর্তন আসতে চলেছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে আগামী ২৯ তারিখ শনিবার বাতিল থাকছে ২টি লোকাল ট্রেন। পরের দিন ৩০ তারিখ রবিবার বাতিল থাকছে ৬টি লোকাল ট্রেন। তারপর ১ জুলাই বাতিল করা হচ্ছে মোট ১৪টি লোকাল। ১৫টি লোকাল ট্রেন বাতিল থাকছে পরের দিন ২ জুলাই। ৩ জুলাই বাতিল করা হচ্ছে মোট ১৬টি লোকাল ট্রেন। ৪ জুলাইও লোকাল ট্রেন বাতিলের সংখ্যা মোট ১৬। ৫ জুলাই ৬২টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ৫/৬ জুলাই তারিখ বাতিল করা হচ্ছে ৭১টি লোকাল।
