একজন মুম্বইয়ে পা রাখলেন। একজন মুম্বই ছেড়ে উড়ে গেলেন। কথা হচ্ছে রশ্মিকা মন্দানা এবং তৃপ্তি দিমরির। রশ্মিকা- যাঁর জন্যে ন্যাশনাল ক্রাশ শব্দটি কয়েন করা হয়েছিল। অপর জন তৃপ্তি, যিনি রশ্মিকার থেকে এই ট্যাগ অনায়াসেই দখল করে নিলেন। আর এই সবটাই হল মাত্র একটা ছবির হাত ধরে। অ্যানিমাল! এ দিন মুম্বইয়ে রশ্মিকা এলেন মুখ মাস্কে ঢেকে। ইদানিং তিনি এভাবেই মিডিয়ার নজরে বাইরে থাকতে চান। যদিও এ বছরের শেষেই মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুনের সঙ্গে তাঁর বহু চর্চিত ছবি পুষ্পা ২। অন্যদিকে তৃপ্তি রীতিমতো উপভোগ করছেন নিজের পপ্যুলারিটি। আর তো কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল এবং অ্যামি উইর্কের সঙ্গে তাঁর ছবি ব্যাড নিউজ!