Partha Bhowmick Election Campaign: ‘টাকার বিনিময়ে ভাতা জিরো টলারেন্স,জেলে ঢুকিয়ে দেব’ হুঁশিয়ারি পার্থর – tmc mp partha bhowmick joins the bagdah assembly by election campaign for tmc candidate madhuparna thakur watch video


১০ জুন বাগদায় রয়েছে বিধানসভা উপনির্বাচন। তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচারে গিয়েছিলেন পার্থ ভৌমিক। প্রচারে গিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন পার্থ। সরকারি কোনও ভাতার বিনিময়ে টাকা চাইলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বললেন। স্পষ্ট জানিয়ে দিলেন পার্থ ভৌমিক। শুক্রবার বাগদার মেহেরানিতে ভোট প্রচারে এসেছিলেন ব্যারাকপুরে নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আপনার এলাকাতে যে ছেলেরা বাড়ি বাড়ি যাচ্ছে আপনাদের অসুবিধা শুনতে তাদের নম্বর নিয়ে রাখুন। কোউ যদি তৃণমূল বা ভিডিও অফিসে নাম করে কাজ করে দেবে বলে টাকা তোলে তাহলে ফোন করবেন আমি নিজে দায়িত্ব করে তাদের জেলে ঢুকিয়ে দেব’। ঠিক কী বললেন? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *