Bagdah By Polls : মা-কে সঙ্গে নিয়ে বুথ ভিজিটে মমতাবালা-কন্যা মধুপর্ণা – tmc candidate madhuparna thakur visit booth with mamata bala thakur at bagda by election watch video


আজ রয়েছে রাজ্যের বাগদা বিধানসভা উপনির্বাচন। সকাল থেকেই বাগদা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা কন্যা, মধুপর্ণাকে সঙ্গে নিয়েই বুথে বুথে ঘুরছেন মা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। তবে মমতা বালা ঠাকুরের গাড়িতে গভর্মেন্ট অফ ইন্ডিয়ার বোর্ড লাগানো রয়েছে। আর এই বিষয়টি নিয়েই, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে রাজ্যসভার এই সাংসদদের বিরুদ্ধে। যদিও তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা মধুপর্নার মা মমতা ঠাকুরের দাবি, তাঁর একটাই গাড়ি। গভর্মেন্ট অফ ইন্ডিয়ার বোর্ড ঢেকে দিয়েই তিনি ঘুরছেন। কোনও বুথের ভিতরেই তিনি প্রবেশ করছেন না। বুথের অনেক দূরেই তিনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকছেন। শুধুমাত্র প্রার্থী তথা তাঁর কন্যা মধুপর্ণায় বুথের ভিতরে যাচ্ছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিরোধী রাও। এখন দেখার নির্বাচন কমিশনের তরফ থেকে কোন বিশেষ পদক্ষেপ নেওয়া হয় কিনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *