Kapil Dev: ক্যানসারের চিকিত্‍সার পয়সা নেই প্রাক্তন ক্যাপ্টেন-কোচের, BCCI-কে বিঁধে পেনশন দানে মরিয়া কপিল


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্লাড ক্যানসারে আক্রান্ত টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড়। এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে ইংল্যান্ডে। একসময়ের সতীর্থ গুরুতর অসুস্থ হওয়ায় মহিন্দর অমরনাথ, সুনীল গাওস্কর, সন্দীপ পাটিল, দিলীপ বেঙ্গসরকার, মদন লাল, রবি শাস্ত্রী ও কীর্তি আজাদরা নিজেদের মতো করে অংশুমানের জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করছেন। তবে পরবর্তী চিকিত্‍সা চালাতে অর্থের প্রয়োজন। 

আরও পড়ুন, Lionel Messi: ‘মেসিকে মাঠে যে কেউ মার্ক করতে পারে, ও এখন বুড়ো!’, ফাইনালের আগে কলম্বিয়ার টিটকিরি…

গায়কোয়াড়ের অসুস্থতার খবরে ব্যথিত ৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। পেনশনের অর্থ গায়কোয়াড়ের চিকিৎসার জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে এগিয়ে আসার অনুরোধ করেছেন কপিল। প্রাক্তন ক্রিকেটাররা পেনশন পান ঠিকই, কিন্তু তাঁদের চিকিৎসার জন্য কোনও ফান্ড নেই বিসিসিআইয়ের। অংশুমানের মতো পরিস্থিতি হলে প্রাক্তন ক্রিকেটারদের সাহায্যের কোনও নিয়ম না থাকার বিষয়টিও তাই উল্লেখ করেছেন কপিলদেব। 

কপিল এক সাক্ষাৎকারে বলেছেন, খুব খারাপ ও হতাশ লাগছে। আমি খুবই যন্ত্রণাক্লিষ্ট, কারণ অংশুর সঙ্গে আমিও খেলেছি। তাঁকে এই অবস্থায় দেখার কথা সহ্য করতে পারছি না। কারও এমন অবস্থায় পড়া বাঞ্ছনীয় নয়। আমি আশা করি, বোর্ড অংশুর প্রতি যত্নশীল হবে। তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আমাদের কোনও সিস্টেম নেই। এটা দেখে ভাল লাগে যে এখনকার খেলোয়াড়রা ভাল টাকা উপার্জন করছেন। সাপোর্ট স্টাফদেরও ভাল টাকা দেওয়া হচ্ছে দেখে ভাল লাগছে। কিন্তু, আমাদের সময়ে বোর্ডের টাকা ছিল না।’ 

তাই পুরনো ক্রিকেটারদের চিকিৎসার কোনও বন্দোবস্ত বিসিসিআইয়ের তরফ থেকে না থাকার কথা উল্লেখ করে কপিলে বললেন, ‘এখনকার ক্রিকেটার অনেক অর্থউপার্জন করে। আগের ক্রিকেটারদের জন্য যদি একটা ট্রাস্ট তৈরি করা হয়, তাহলে ভালো হয়।’ কপিলের আশা, বোর্ড অংশুর পাশে এসে দাঁড়াবে। অংশুর জন্য যে কোনও সাহায্য সরাসরি হৃদয় থেকে আসা উচিত। ‘নৃশংস সব বোলারের সামনে দাঁড়িয়ে লড়ে গিয়েছে অংশু। নাকে-মুখে বলের আঘাত পেয়েছে। ওর পাশে দাঁড়ানোর এটাই আসল সময়। ক্রিকেটপ্রেমীরা ওর আরোগ্য কামনা করুক।’

আরও পড়ুন, Hardik Pandya: নাতাশা আউট, ‘ভাবি ২’ ইন! হার্দিকের জীবনে নতুন রহস্যময়ী ঘিরে তোলপাড়…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *