Suvendu Adhikari : ‘আমি সংগঠনের দায়িত্বে নেই’ মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দুর – suvendu adhikari says he is the just the opposition leader not part of party organisation watch video


লোকসভা ভোটের পর উপনির্বাচনে ভরাডুবি বিজেপির। ভোটের ফলাফল নিয়েও গলায় ঝরল হতাশা। ভোটের ফল নিয়ে বিশ্লেষণে শুভেন্দুর মন্তব্য ‘আমি দায়িত্বে নেই’। শুভেন্দুর মন্তব্যে কটাক্ষ তৃণমূল নেতা জয়প্রকাশের। তিনি বলেন যে, ‘শুভেন্দু অধিকারীকে আগে তো এটা বলতে হবে তিনি বিজেপিতে যোগদান করার পর সেই দলের জন্য কী করেছেন? গরম গরম কথা বলা, কোর্টে যাওয়া- এই সব করে মানুষের মন জয় করা যায় না।’ বিজেপির ভোটের ফলাফল নিয়ে বিশ্লেষণ বৈঠককে নিয়ে কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ও কুণাল ঘোষের। রাজ্যের বিরোধী দলনেতা হয়ে শুভেন্দু অধিকারী বলেন যে, ‘আমি সংগঠনের দায়িত্বে নেই’। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিজেপির সংগঠন নিয়ে। বিজেপির বিশ্লেষণ বৈঠকের পর বিজেপি কতটা ঘুরে দাঁড়াতে পারবে, সেইদিকেই তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *