আরজি কর কাণ্ড নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। বিশেষত বাংলার মানুষ প্রতিদিন পথে নেমে প্রতিবাদ করছেন। সাধারণ মানুষ থেকে বিনোদন জগত সহ সকল স্তরের মানুষ এই নৃশংস ঘটনার দ্রুত ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদে পথে নেমে হাঁটছেন। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। তবুও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে রয়েছেন এই ঘটনার প্রতিবাদে। এই অবস্থায় এবারে শনিবার সন্ধ্যায় টালিগঞ্জে আর্টিস্ট ফোরামের প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়, যেখানে সিরিয়াল থেকে সিনেমার অনেক তারকারা হাজির ছিলেন। ভারত কল সহ বাকি তারকাদের প্রতিক্রিয়া জেনে নিন এই ভিডিয়োতে।