IPL Final Weather Update: অমদাবাদে বৃষ্টির পূর্বাভাস! ফাইনাল ধুয়ে গেলে এই টিমই চাম্পিয়ন! রিজার্ভ ডে আছে?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল ২০২৫- এর ফাইনাল। রয়্যাল চ্যালেন্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম পঞ্জাব কিংস (PBKS)। বহুল চর্চিত এই ফাইনালে বৃষ্টির আশঙ্কাও রয়েছে। অমদাবাদের আবহাওয়া দফতরের কর্ণধার অরুণকুমার দাসানের মতে, ‘মঙ্গলবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অমদাবাদে।’ গুজরাতে সন্ধ্যায় ঝড়বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই উদ্বেগের সৃষ্টি করেছে। তবে বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা থাকায় ম্যাচ কর্মকর্তারাও বিলম্বের জন্য প্রস্তুত। বৃষ্টিতে ম্যাচ বাধাগ্রস্ত হলে ১২০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ৪ জুন অর্থাৎ আগামীকালও একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। কিন্তু যদি কালও না হয় ম্যাচ, তবে রয়্যাল সাপোর্টারদের জন্য খুব একটা সুখবর হবে না। কারণ লিগ টেবিলের হিসেবে জিতে যাবে শ্রেয়সরা। ১৪ ম্যাচে মোট নয়টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পঞ্জাব কিংস। সেক্ষেত্রে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং হবে মরসুমের চ্যাম্পিয়ন। 

এবারের ফাইনাল যেন প্রথম পর্বের কোয়ালিফায়ারেরই রি-প্লে! ১০ ওভার বাকি থাকতেই পঞ্জাবকে মাত্র ১০১ রানে অলআউট করে দিয়ে ফাইনালে জায়গা পাকা করে নেয় বেঙ্গালুরু। ফাইনালে কি তার বদলা নিতে পারবে শ্রেয়সরা? যদিও কোয়ালিফায়ারের দ্বিতীয় পর্বে এমআইয়ের জসপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্টের মতো খেলোয়াড়দের পরাজিত করে ২০০ রানের লক্ষ্য তাড়া করে ফাইনালে পৌঁছায় তারা। এক দিকে দুটি ভিন্ন দলের হয়ে টানা পরপর দুটি মরসুমের শিরোপা হাসিল করার লক্ষ্যে নামবেন শ্রেয়স। অন্যদিকে, প্রথমবার ট্রফি জিততে মাঠ ছাড়তে নারাজ বেঙ্গালুরুও। সবমিলিয়ে টানটান ম্যাচের আশা করছে ক্রিকেট প্রেমীরা। তবে চোটের কারণে চাহালের ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়কতা রয়েছে। 

আরও পড়ুন: ফাইনালে নামার আগেই বড় ধাক্কা বিরাটের, বেঙ্গালুরুতে পুলিস কেস…

ম্যচ শুরুর আগেই দেখে নিন এদিনের ম্য়াচের সম্ভাব্য একাদশ। আইপিএল মরসুমে এই দুই দলই প্রথমবার ফাইনালে উঠেছে। এর আগে এই দুই দল কখনোই ট্রফি জিততে পারেনি, অর্থাৎ আজ সন্ধ্যের ম্যাচে নতুন আইপিএল চ্যাম্পিয়ন পেতে চলেছে দেশবাসী। তবে রজত পাতিদারের নেতৃত্বে কোহলি শিবির নাকি শ্রেয়সের নতুন পঞ্জাব দল? কার হাতে উঠবে ট্রফি? জানতে শুধুই আর কিছু সময়ের অপেক্ষা। 

সন্ধ্যের আগে দেখে নিন দু-দলের সম্ভাব্য একাদশ-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, মায়াঙ্ক আগরওয়াল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ক্রুনাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ দয়াল, জশ হেজেলউড, সূয়শ শর্মা

আরও পড়ুন: মেয়েই নন ইমানে! ফাঁস হয়ে গেল রিপোর্ট, বক্সিং দুনিয়ায় তুমুল শোরগোল…

পঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ: প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, জশ ইংলিস (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, আজমতুল্লাহ ওমরজাই, কাইল জেমিসন, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার/যুজবেন্দ্র চাহাল, বিজয়কুমার ভি.

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *