ভয়াবহ! উল্টো দিক থেকে আসা বাইকের সঙ্গে মুখোমুখি তীব্র সংঘর্ষ! ছিটকে পড়েন তিনজনেই…রক্ত…। road accident causes fatal for two brothers on the festive day of Eid Ujjah Eid al Adha Bakrid birbhum


প্রসেনজিৎ মালাকার: ঈদের (Eid Ujjah) সকালে চেন্নাই থেকে বাড়ি ফিরেই সড়ক দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু দুই ভাইয়ের, আহত আরও এক। ঈদের খুশি যেন শোকে পরিণত হল সুচপুর গ্রামে। পরিবারের পাশে কাজল শেখ (Trinamul Congress leader Sheikh Kajal)।

প্রাণ গেল এক পরিবারের দুই যুবকের

ঈদের খুশি যেন নিমেষেই বদলে গেল শোকে। শনিবার সকালে ঈদের জন্য চেন্নাই থেকে বাড়ি ফিরেই বোনের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের দুই যুবকের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। ঘটনার পর শোকস্তব্ধ নানুর ব্লকের সুচপুর গ্রাম। শোকগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

আরও পড়ুন: Shani Gochar 2025: ভগবান শনির নয়নে অশনি সংকেত? আগামী দু’বছর কোন কোন রাশিকে দু’হাত ভরে কৃপা করবেন তিনি? জেনে নিন, শনি-কথা…​

আরও পড়ুন: Jagannath Snan Yatra 2025: মঙ্গলে না বুধে, ১০ না ১১ জুনে? কবে জগন্নাথদেবের স্নানযাত্রা? ঠিক কখন অনুষ্ঠিত হবে এই মহা উৎসব?

কী ঘটেছিল?

জানা গিয়েছে, মৃত দুই ভাই লুডু শেখ (২১) ও চাঁদ শেখ (১৭) পেশায় নির্মাণ শ্রমিক। ঈদের জন্য চেন্নাই থেকে বাড়ি ফিরে বোনের বাড়ি যাচ্ছিলেন তাঁদের কাকাভাই কাউসার শেখকে সঙ্গে নিয়ে। তিনজন একই মোটরবাইকে চেপে রওনা দেন বোলপুর থানার সুংসদ গ্রামে বোনের বাড়ির উদ্দেশে। সেই সময় নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের। তীব্র ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনজনেই। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা লুডু ও চাঁদ শেখকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় কাউসার শেখ চিকিৎসাধীন।

শোকস্তব্ধ গ্রাম

পরিবার ও স্থানীয়দের দাবি, একটি বাইকে তিনজন থাকার কারণে ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় নিহত দুই যুবকের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার ও গ্রাম। গোটা সুচপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ঈদের দিনে এমন ঘটনা গ্রামবাসীদের মানসিকভাবে ভেঙে দিয়েছে।

পরিবারের পাশে

ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি জানিয়েছেন, ‘এই দুঃসময়ে আমরা পরিবারটির পাশে রয়েছি। জেলা পরিষদের তরফে সমস্তরকম সহায়তা করা হবে।’ দুই মৃতদেহের ময়নাতদন্ত করে বাড়ি আনা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *