জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাব্বিশের আগে বাঙালি আবেগে শান! ‘বাংলাতেই কথা বলব, পারলে আমাকে ডিটেনশন ক্যাম্পে ভরুক’, ভিন রাজ্য়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘কী ভেবেছেন দিল্লিওয়ালারা, দেশের জামিদারি নিয়ে নিয়েছেন! যা খুশি, তাই করবেন’।
মুখ্যমন্ত্রীর সাফ কথা, ‘আমাদের এখানে যে অবাঙালিরা আছে, তাঁদের উপরে অত্যাচার করতে দেব না। তেমনি বাঙালিদের উপরেও অত্যাচাক করতে দেব না। বাংলা বললেই বাংলাদেশি, রোহিঙ্গা বলে দিচ্ছেন! বাংলাদেশ তো আলাদা দেশ, রোহিঙ্গা তো মায়ানমারে থাকে। আমাদের এখানে কী! পশ্চিমবঙ্গের নাগরিক, আইডি কার্ড আছে। আধার কার্ড আছে, প্যান কার্ড। বাইরে এমনি এমনি কাজ করছে না, দক্ষতা আছে। দক্ষতা আছে, তাই ডেকে নিয়ে যাওয়া হয়েছে। কেউ সোনার কাজ করে, কেউ নির্মাণের কাজ করে. কেউ ব্রিজ বানায়’।
মুখ্যমন্ত্রী বলেন, ‘যে গরিব লোকগুলি কাজ করার জন্য এখান থেকে যায়, তাঁদের অনেক কষ্ট করতে হয়। বাংলায় থাকলে অনেক ভালো থাকতে পারে। তাঁদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললেই জেলে নিয়ে চলে যাবে। কেন? কোন অধিকারে? পশ্চিমবঙ্গ ভারতের অংশ নয়! অনেক দেশ আছে, একই ভাষায় কথা বলে। তার এই নয় যে, তাদের জেলে ভরে দাও’।
সবিস্তারে আসছে..
