জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মঙ্গলবার অভিনেত্রী প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
আরও পড়ুন:Purulia: মা ও দুই মেয়েকে নৃশংস খু*ন করে রেললাইনে ফেলে গেল! পুরুলিয়ায় বাড়ছে রহস্যের আঁচ…
দীর্ঘদিন ধরেই পেটের ক্যানসারে আক্রান্ত ছিলেন বাসন্তী। এর পাশাপাশি কোলেস্টেরল, কিডনির সমস্যা এবং হার্টের রোগও ছিল। গতবছর পেসমেকারও বসানো হয়। প্রবীণ অভিনেত্রীর প্রয়াণের শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেল মুখ্যমন্ত্রী লেখেন, ‘প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।’
প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল।
আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2025
অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল ধারাবাহিক ‘গীতা এলএলবি’-তে। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি সেটে এসে কাজ করে গিয়েছিল। যদিও পরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আর আসতে পারেননি তিনি। গত ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন।
দমদমের বাড়িতে তিনি একাই থাকতেন। মাসে বিপুল পরিমাণে ওষুধের জন্য খরচ হত অভিনেত্রীর। মাসে ২০ হাজার টাকার ওষুধ, সাড়ে চার হাজার টাকার ইনজেকশন। পরিবার পাশে না থাকায়, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বার বার অভিনেত্রীর অসুস্থতার কথা তুলে ধরেছিলেন প্রকাশ্যে। এমনকী অভিনেতা মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেছিলেন। শুটিং সেটে সহকর্মীরা সবসময় তাঁকে সহযোগিতা করতেন।
আরও পড়ুন:Jaya Bachchan: দিল্লিতে দলীয় কর্মীকে সজোরে ধাক্কা! জয়ার আচরণে সমালোচনার ঝড়…
তাঁর মৃত্যুর খবরে শোক জানিয়ে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বলেন, ‘উনি সম্প্রতি খুব শারীরিক কষ্টে ছিলেন।ট তিনি আরও বলেন, শারীরিক অসুস্থতা ও বয়সের ভার থাকা সত্ত্বেও বাসন্তী চট্টোপাধ্যায়ের অভিনয়ের দক্ষতা অনন্য ছিল।
পঞ্চাশ বছরের বেশি দীর্ঘ কর্মজীবনে বাসন্তী চট্টোপাধ্যায় ১০০-রও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে ছিল ‘ঠগিনী’, ‘মঞ্জরী অপেরা’ এবং ‘আলো’। এছাড়াও তিনি ‘ভূতু’, ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’-র মতো জনপ্রিয় টিভি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। তাঁর যৌবনে তিনি নিয়মিত মঞ্চনাটকেও অভিনয় করতেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
