ইলিশহীন রান্নাপুজো? মোদীর রাজ্যের ইলিশও মিলবে না বলে অগ্নিমূল্য জলের রুপোলি শস্য! বিষণ্ণ মৎস্যপ্রিয় বাঙালি…। no hilsa in market ranna pojo will be without hilsa hilsa of bangladesh hilsa of gujarat supply of hilsa


দেবব্রত ঘোষ: বাঙালির অন্যতম প্রিয় উৎসব রান্না পুজো (Ranna Pujo)। এই উৎসবে (Cooking Festival) বাঙালির পাতে রসনাতৃপ্তিতে ইলিশের (Hilsa Fish) পদ থাকবেই। তবে এই উৎসবে ইলিশের টান পড়তে চলেছে। পাওয়া গেলেও দাম হবে অনেক বেশি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Two Deadliest Storms: সমুদ্র থেকে সাক্ষাৎ মৃত্যুর মতো ধেয়ে আসছে জোড়া ঝড়! প্রতি ঘণ্টায় ১১০ ও ১৭০ কিমির ভয়াল বেগ, সঙ্গে ভয়াবহ বৃষ্টির…

বাংলাদেশ নয়, গুজরাত

ভরা বর্ষাতেও এবারে এই রাজ্যে ইলিশ উৎপাদন কম। বাংলাদেশ সরকারও এখনো পর্যন্ত এ দেশে পাঠায়নি পদ্মার ইলিশ। তাই ঘাটতি পূরণে এবারে বাংলার ভরসা গুজরাটের ইলিশ। এ বছরে গুজরাট থেকে রেকর্ড পরিমাণ ইলিশ আমদানি করেছেন হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা। তাই রাজনৈতিক দূরত্ব যতই থাকুক, আপাতত বাঙালি রসনা তৃপ্ত করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য। এই পাইকারি বাজার থেকে বিভিন্ন খুচরো বাজারে সরবরাহ হয় রুপোলি শস্য। 

৪৫০০ মেট্রিক টন ইলিশ

এ বছর কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, দীঘা, শংকরপুর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়  ইলিশের জোগান কম। তবে এবারের ছবিটা একেবারে আলাদা। ওই জায়গাগুলিতে মাছের উৎপাদন কম হওয়ায় সেভাবে আর ইলিশের ট্রাক আসছে না। তার বদলে ইলিশ মাছ সরাসরি আসছে গুজরাটের ভারুচ থেকে। প্রতিদিন সেখান থেকে গড়ে ১৫০ থেকে ২০০ মেট্রিক টন ইলিশ ভর্তি বিশেষ ট্রাক ঢ়ুকছে হাওড়ার পাইকারি বাজারে। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, এ বছরে রেকর্ড পরিমাণ গুজরাটের ইলিশ আমদানি করা হয়েছে। এখনো পর্যন্ত ৪৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করা হয়েছে, যা হাওড়া ছাড়াও কলকাতার সবকটি বড় বড় বাজারে সরবরাহ করা হচ্ছে। যেহেতু এই  ইলিশের স্বাদ খুব ভালো, সেই কারণে সাধারণ ক্রেতার কাছে চাহিদা বেশ ভালো। 

কেমন দাম?

জানা গিয়েছে, ৭০০ থেকে ৮০০ গ্রাম সাইজের ইলিশ মাছ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। ৯০০ থেকে ১১০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা দরে। সেই মাছ খুচরো বাজারে কেজি প্রতি ১৩০০ থেকে ১৫০০ টাকা দরে  বিক্রি হচ্ছে। এই বাজার থেকেই কলকাতার শিয়ালদা, মানিকতলা, লেক মার্কেট, দমদম, গড়িয়াহাট, সল্টলেক, বেহালা-সহ সবকটি বড় বড় বাজারে মাছ যাচ্ছে। 

আরও পড়ুন: Grandson Grandmother Romance: নাতির প্রেমে হাবুডুবু ঠাকুমা! বয়স-ব্যবধানকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে তোলপাড় প্রেমযাপন! ডেটিং, লিভ-ইন…

রান্নাপুজোয় ইলিশ-সংকট

আনোয়ার মাকসুদ আরও জানান, গুজরাটের ইলিশের জোগান কয়েকদিনের মধ্যে কমে যাবে। তাই রান্না পুজোর জন্য ইলিশ পাওয়া দুষ্কর হয়ে যাবে। আর পাওয়া গেলেও দাম হবে অনেক। এখন একমাত্র ভরসা, যদি তাড়াতাড়ি পদ্মার ইলিশ আসে এ রাজ্যে। এ বিষয়ে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে কথা চলছে প্রতিদিন। ব্যবসায়ীদের আশা খুব শীঘ্রই বাংলাদেশ মাছ পাঠানোর অনুমতি দেবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *