eজি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতকে (Team India) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) এবং এরপর এশিয়া কাপ (Asia Cup 2025) জেতানোর অন্যতম স্থপতি ছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে ১৫ সদস্যের দলে জায়গা পাননি তিনি। সর্বত্র আলোচনা চলছে তাঁকে নিয়েই। কথা হচ্ছে ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) নিয়ে! যদিও কেকেআর স্টারকে (KKR) টি-২০ দলে রাখা হয়েছে। ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ৩টি ওডিআই ও ৫টি টি-২০আই খেলা হবে।
ভারত ১৫ সদস্যের ওডিআই দলে তিন স্পিনারকে রেখেছে। তাঁরা হলেন- কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী রবীন্দ্র জাদেজা এবং বরুণ, উভয়কেই বাদ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দল বাছার পর, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার যুক্তি দিয়ে ব্যাখ্যা করে বলেছিন যে, অজিদের বিরুদ্ধে ভারতের তিনের বেশি স্পিন-বোলিং বিকল্পের প্রয়োজন হবে না। এবং তিন ম্যাচের সিরিজে পরীক্ষা-নিরীক্ষার খুব বেশি সুযোগ নেই।
আরও পড়ুন: টিম ইন্ডিয়া বেছে নিল নতুন ODI অধিনায়ক, সাতাশের কাপজয়ের স্বপ্নে বিভোর রোহিতের বিদায়!
ওডিআই থেকে বাদ পড়ার বরুণ মুখ খুলেছেন। তিনি মুম্বইয়ে এক ক্রিকেট সংক্রান্ত পুরস্কার প্রদানের অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে বলেন, ‘আমি প্রতিটি দলেই থাকব বলে আশা করি। কিন্তু নির্বাচকরা ঠিক কী ভাবছেন সেটা ভাবার ব্যাপার। হয়তো অস্ট্রেলিয়ার পিচে আমার কম সুযোগ আছে। এটা কেবল পিচের কন্ডিশনের উপরই নির্ভর করে। আমি যে কোনোও কিছু অনুভব করতেই পারি, কিন্তু পিচের চাহিদা সম্পূর্ণ ভিন্ন।যদি খেয়াল করে দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমাকে যশস্বী জয়সওয়ালের বদলি হিসেবে আনা হয়েছিল।’
আরও পড়ুন: ‘যা গিয়ে বাবার সঙ্গে অটো চালা’! ধোনির সেদিনের কথায় আজও রক্ত গরম হয় সিরাজের…
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেরিতে দলে যোগ দেওয়া বরুণ আরব আমিরশাহীতে তিন ম্যাচে ৫ উইকেট-সহ ৯ উইকেট নিয়েছিলেন। মূলত টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বরুণকে ভারতের নেওয়া হয়েছিল ভারতের স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করার কারণে। যা অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছিল। গৌতম গম্ভীরের সঙ্গে ওডিআই সম্ভাবনা সম্পর্কে তাঁর আলোচনার কথাও ভাগ করে নিয়েছেন। বরুণ বলছেন, ‘মূলত, আলোচনা হয়েছিল দীর্ঘ স্পেল নিয়ে। কারণ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দুটি ওভার পরপর বল করতে হয়। কিন্তু ওডিআই-তে পরপর ৫ থেকে ৬ ওভার বল করতে হয়, যেটা নিয়ে আমি কাজ করেছি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে করতে সক্ষম হয়েছি। গম্ভীর বেশি কিছু বলেনি। অবশ্যই সে চায় যে, আমি ঘরোয়া ক্রিকেটে আরও একটু উপরের দিকে ব্যাট করি এবং ব্যাটিংয়ে উন্নতি করি।’
ভারতের ওডিআই স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল (উইকেটকিপার) যশস্বী জয়সওয়াল।
ভারতের টি-২০আই স্কোয়াড: সূর্যকুমার যাদব (সি), অভিষেক শর্মা, শুভমন গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর। (চোটের কারণে হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থকে কোনও সংস্করণেই রাখতে পারেননি নির্বাচকরা। বুমরার কাজের ধকল কমাতে তাঁকে ওডিআই সিরিজে রাখা হয়নি)
আরও পড়ুন: ‘গম্ভীরের ইয়েস-ম্যান হলেই টিমে’! কেন KKR স্টার ‘পার্মানেন্ট’? বোমা ফাটালেন নির্বাচক প্রধান
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
