জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৮৪ বছর বয়সে অভিনেতা গোবর্ধন আসরানি, সোমবার দিন দুপুর তিনটে নাগাত তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুম্বইয়ের আরোগ্য হাসপাতালে। তাঁর ম্যানেজার থিবা জানান,’প্রায় ১৫ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ৪ দিন আগে শ্বাস কষ্ট হওয়ার কারণে তাঁকে মুম্বই, জুহুর আরোগ্য হাসপাতালে ভর্তি করা হয়। আজ ৩ – এর সময় তিনি আমাদের ছেড়ে চলে যান।’ তিনি আরও বলেন যে তাঁর পরিবার শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিড়েছেন এবং সকলেই শোকাহত।
প্রায় তিনশোরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি যেমন শোলে, আজ কি তাজা খবর, বালিকা বধূ ইত্যাদি ইত্যাদি। এমন কী তিনি শ্রেষ্ঠ কৌতুকাভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
আরও পড়ুন: দীপাবলিতে দুঃসংবাদ! আচমকাই প্রয়াত বর্ষীয়ান অভিনেতা আসরানি…
অভিনেতা অক্ষয় কুমার এবং আসরানি জুটি বেশ জনপ্রিয় দর্শকদের মধ্যে। তাঁদের জুটি দর্শকদের মনে গেঁথে আছে ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’, ‘ডে দনা দান’-এর মতো বহু ছবিতে। এই সব ছবির পরিচালক ছিলেন প্রিয়দর্শন, যিনি বর্তমানে পরিচালনা করছেন ‘ভূত বাংলা’ ও ‘হাওয়ান’। তাঁর প্রয়াত হওয়ার খবর জানতে পেরেই অক্ষয় কুমার সোশাল মিডিয়াতে লেখেন যে শিল্পী আসরানি আমাদের মধ্যে আর না থাকলেও দর্শকরা তাঁকে দেখতে পাবেন পরের বছর ২০২৬-এ ২টো বড় ছবি, ‘ভূত বাংলা’ এবং ‘হাইওয়ান’ ছবিতে। ‘ভূত বাংলা’ মুক্তি পাবে আগামী ২ এপ্রিল, ২০২৬, তবে ‘হাইওয়ান’-এর মুক্তির তারিখ এখনও সরকারি ভাবে ঘোষণা হয়নি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের শোকবার্তায় ভেসে উঠল বলিউডের এক যুগের অবসান। জনপ্রিয় অভিনেতা অসরানির প্রয়াণে শোকস্তব্ধ পুরো চলচ্চিত্র জগৎ।
আরও পড়ুন: বাথরুম থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! আদালতে উত্তমের নায়িকার দাবি, ‘দেহব্যবসা করে কামিয়েছি’…
অসরানির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিসও। তিনি লিখেছেন,’আসরানির এই মৃত্যুতে তিনি শোকাহত। তিনি তাঁর কৌতুকের দ্বারা লক্ষ লক্ষ দর্শকের মন জয় করেছেন। তাঁর কিছু কিছু বিখ্যাত ও জনপ্রিয় ছবি হল চুপ কে চুপ কে , গোলমাল, ধামাল ইত্যাদি। তাঁর অবদান ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অপরিসীম। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি।’
ভারতীয় সিনেমায় অসরানির অসামান্য কমিক টাইমিং ও বহুমুখী চরিত্রায়ণ এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। তাঁর প্রয়াণে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে চলচ্চিত্র জগতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
