জানা গেল আইপিএল নিলামের দিনক্ষণ, টানা তিনবার বিদেশেই বসছে খেলোয়াড় কেনা-বেচার বাজার


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ সালের আইপিএল নিলাম (IPL 2026 Auction) হবে ১৬ ডিসেম্বর। এই নিয়ে টানা তিনবার বিদেশেই বসছে খেলোয়াড় কেনা-বেচার বাজার। ২০২৪ সালে প্রথমবার দেশের বাইরে আইপিএল নিলাম হয়েছিল দুবাইয়ে (Dubai)। ২০২৫ মরসুমে দু’দিনের মেগা নিলাম হয়েছিল জেদ্দায় (Jeddah)। আর এবার নিলাম হবে আবু ধাবিতে (Abu Dhabi)। আগামী বছর আইপিএল ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলতে পারে বলেই মনে করা হচ্ছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: লর্ডকে আরবসাগরেই ‘ভাসাল’ নবাবের শহর, সচিনপুত্রেরও আর জায়গা নেই নীতার সংসারে!
 
মিনি নিলাম

অন্যান্য মিনি নিলামের মতো, ২০২৬ সালের আসরটিও একদিন ব্যাপী হবে। ফ্র্যাঞ্চাইজিগুলিকে আগামী ১৫ নভেম্বর ভারতীয় সময় বিকেল ৩টের মধ্যে তাদের রিটেনশন লিস্ট জমা দিতে হবে বিসিসিআই-কে। মানে আগামী মরসুমের জন্য খেলোয়াড় ধরা-ছাড়ার চূড়ান্ত তালিকা দিতে হবে। এরপর তাদের সংক্ষিপ্ত তালিকায় নিবন্ধিত খেলোয়াড়দের একটি পুল পাঠানো হবে। নিলাম পুল চূড়ান্ত করার জন্য আইপিএলের জন্য সেই দীর্ঘ তালিকাটি ছাঁটাই করা হবে। ২০২৫ মরসুমের পরেই ট্রেডিং উইন্ডো খুলে দেওয়া হয়েছিল। ২০২৬ সালের আইপিএল নিলাম শুরুর শুরু হওয়ার এক মাস আগে পর্যন্ত চলবে। তারপর নিলাম হয়ে যাওয়ার পর আইপিএল শুরু হওয়ার এক মাস আগে পর্যন্ত চলবে। ১০ ফ্র্যাঞ্চাইজি ২০২৬ সালের নিলামে কেনা খেলোয়াড়দের ট্রেড করতে পারবে না।

আরও পড়ুন: ‘ক্যামেরার সামনে আমি পারব না’! তবুও ডিভোর্সের পরেই সানিয়া কাঁপতে কাঁপতে…

ট্রেডিং

এখনও পর্যন্ত ৫ দলের মধ্যে ৪ টি নিশ্চিত ট্রেডিং হয়েছে। আইপিএল ইতিহাসে সবচেয়ে হাই-প্রোফাইল দলবদল হয়ে গিয়েছে। যেখানে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে) রাজস্থান রয়্যালস থেকে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে কিনেছে। বদলে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানের অলরাউন্ডার জুটিকে চেন্নাই দিয়েছে রাজস্থানকে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর এবং শেরফানে রাদারফোর্ডকে যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) থেকে ২ কোটি টাকায় এবং গুজরাত টাইটান্স (জিটি) থেকে ২.৬০ কোট টাকায় কিনেছে। অপর এক ট্রেডিংয়ে এলএসজি অর্জুন টেন্ডুলকারকে তার মূল মূল্য ৩০ লক্ষ রুপিতে এমআই থেকে পেয়েছে।

আরও পড়ুন: অবিশ্বাস্য! অভাবনীয়! ২২৫ গুণ বেতন বাড়িয়েই ধোনিদের টিমে স্যামসন! কত কোটি দিচ্ছে CSK?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *