SSC Big Update: SSC পরীক্ষা ও নিয়োগের ভবিষ্যৎ কী? বড় কথা বলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা, বড় নির্দেশ…


অর্ণবাংশু নিয়োগী শ্রেয়সী গাঙ্গুলি: SSC মামলায় (SSC Case) বড় নির্দেশ হাইকোর্টের। সদ্য এসএসসি নিয়োগে (SSC recruitment) অংশগ্রহণকারী প্রার্থীদের OMR শিট পাবলিশ করার নির্দেশ হাইকোর্টের (Kolkata High Court)ওয়েবসাইটে পাবলিশ করতে নির্দেশ। পূর্বে প্যানেলের মেয়াদের শেষে নিয়োগ পাওয়াদের নাম OMR শিটও আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)

Add Zee News as a Preferred Source

প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ করা হয়েছিল? তাও জানতে চেয়েছে হাইকোর্ট। সেই তালিকাও তলব করেছে আদালত। স্কুল সার্ভিস কমিশনকে উদ্দেশ করে বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) সাফ জানতে চান, কেন OMR শিট আপলোড হয়নি? বলেন, আপনারা আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে। প্রথম দিন থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত। নাহলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে।

উল্লেখ্য, গতকালের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর এদিন একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)“পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন?এক আইনজীবীকে উদ্দেশ করে মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহাএসএসসি সংক্রান্ত একটি মামলা আগামীকাল শুনানির জন্য বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবীআইনজীবী বারবার বলতে থাকেন যে আগামী ১৮ নভেম্বর থেকে নথি যাচাই শুরু হবে। ফলে আগামীকালই যেন এসএসসি সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে একত্রে শুনানি করা হয়। এরপরই এই মন্তব্য করেন বিচারপতি সিনহা

শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু বলেন

ওদিকে এসএসসি নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এদিন বলেন, যোগ্যদের নাম যাতে বাদ না যায়, তা নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখব বিষয়টা। গতকালের সুপ্রিম কোর্টের যে বিষয়টা আপনারা বলছেন সেটা কোর্টের অবজারভেশনে থাকতে পারে। কিন্তু রায় এর কোন প্রতিফলন নেই। কমিশন যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে এবারের পরীক্ষা নিয়েছে ভারতবর্ষের কোথাও এভাবে কার্বন কপি দেওয়া হয় না।

আরও পড়ুন, Imran Khan: পাক জেলে বন্দি ইমরানের খানের ‘মৃত্যু’ নিয়ে বড় সত্যি ফাঁস… জেল কর্তৃপক্ষ জানিয়ে দিল… বোনের হুঁশিয়ারি…

আরও পড়ুন, SIR in Bengal: Big Update: ‘ম্যাপিং’য়ে মেলেনি ২৬ লাখ ভোটারের নাম! ২০০২-এর লিস্টের সঙ্গে বড় অমিল? বাদ যাবে সবার নাম?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *