টেস্টের বদলা ODI-তে! প্রোটিয়াদের বিরুদ্ধে দূরন্ত সিরিজ জয় ভারতের… India wins ODI series against South Africa


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: টেস্টে হারের বদলা ওয়ান ডে-তে।  বিশাখাপত্তনমে  যেন দেখা গেল সেই পুরনো টিম ইন্ডিয়াকেই।  শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  IND vs SA: T20I সিরিজের আগেই বিরাট স্বস্তি ভারতীয় দলে, ব্যাটিং নক্ষত্র পেয়ে গেলেন ফিট সার্টিফিকেট…

এদিন বিশাখাপত্তনমে টসে জেতেন ভারতের অধিনায়ক কেএল রাহুল। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। বোলিংয়ের শুরুটাও ভালোই হয়।  প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার ওপেনার রিকেলটনকে প্যাভিলিয়নে ফেরান অর্শদীপ। এরপর ইনিংসের হাল ধরেন অধিনায়ক বাভুমা এবং ডি’কক।  জুটিতে ১১২ রান তোলেন তাঁরা।  বাভুমা আউট হওয়ার পরও ব্রিৎজকের সঙ্গে জুটি বাঁধেন ডি’কক।  সেঞ্চুরি হাঁকান ডি’কক। শেষে এক ওভারে  ডি’কক এবং মার্করামকে ফিরিয়ে দিয়ে কার্যত প্রোটিয়াদের কোমর ভেঙে দেন প্রসিদ্ধ। বাকি কাজটা সেরে ফেলেন কুলদীপ। তাঁর বলে একে একে আউট হন ব্রেভিস, জ্যানসেন, বশ এবং এনগিডি।  ২৭০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

এদিকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের ছেলেখেলা করতে শুরু করেন রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল। চতুর্থ ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন রোহিত। ৩ বলে ৭৫ রান করেন তিনি। কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে যশস্বী।  ৪৫ বলে অপরাজিত ৬৫ রান করেন কোহলিও।  শেষ পর্যন্ত মাত্র এক উইকেট খুইয়ে ৬১ বল বাকি থাকতেই জিতে নেয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:  FIFA World Cup 2026 Draw: ঘোষিত বিশ্বকাপের ড্র, বেশ সহজ গ্রুপেই আর্জেন্টিনা, ভিনি-রোনাল্ডোদের মুখোমুখি কারা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *