Nachiketa Chakraborty: ‘অবশেষে খাঁচা ভেঙে…’! শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেই পোস্ট নচিকেতার…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক সপ্তাহ আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। হার্টে ব্লকেজ ধরা পড়ায় তড়িঘড়ি তাঁর বুকে স্টেন্ট বসানো হয়। আপাতত সুস্থ তিনি। শুক্রবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন গায়ক। হাসপাতাল থেকে ফেরার সময় চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন, সবাইকে সঙ্গে নিয়ে ছবিও তোলেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘অবশেষে খাঁচা ভেঙে…’। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Dharmendra Prayer Meet: ‘কখনও ভাবিনি এরকম কোনওদিন আসবে…’, দিল্লিতে ধর্মেন্দ্রর স্মরণসভায় চোখে জল হেমার…

জানা যায়, শনিবার রেগুলার চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন নচিকেতা চক্রবর্তী। চিকিৎসকেরা পরীক্ষার পর জানান, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে। এর পরেই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিবারের সম্মতিতে তাঁর হৃদপিণ্ডে দু’টি স্টেন্ট বসানো হয়েছে। 

অ্যান্জিওপ্লাস্টি হওয়ার পরেই সুস্থ হয়ে ওঠেন গায়ক। ২ দিনের মাথাতেই তাঁকে আইসিসিইউ থেকে জেনারেল বেডে স্থান্তরিত করা হবে। সেই সময় চিকিত্‍সক জানিয়েছিলেন যে বুধবারই হয়তো তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে অবশেষে শুক্রবার তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। 

আরও পড়ুন- Meenakshi-Ritajit Marriage: ঠিক যেন সিনেমা! দুর্নিবারের প্রাক্তন স্ত্রী বিয়ে করলেন মোহরের প্রাক্তন প্রেমিককে…

এরই মাঝে নচিকেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ হাসপাতালে যান তিনি। প্রায় ১৫ মিনিট ছিলেন। চিকিত্‍সকদের সঙ্গে কথা বলেন, নচিকেতার শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর নেন। শোনা যায়, নচিকেতাকে নিজের যত্ন না নেওয়ার জন্য হালকা বকাঝকাও করেন। 

বর্তমানে কেমন আছে গায়কের শারীরিক অবস্থা? চিকিত্‍সক জানিয়েছেন, আপাতত কোনও অসুবিধা নেই। শুধু যথাযথ বিশ্রাম ও খাওয়াদাওয়া প্রয়োজন। আগামী কয়েকদিনেও মঞ্চে ফিরতে পারবেন গায়ক, এমনটাই আশা করা যাচ্ছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *