জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রানি মুখোপাধ্যায় মানেই পর্দায় এক লড়াকু মেজাজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি তাঁর আইকনিক চরিত্র ‘শিবানী শিবাজি রায়’ হয়ে। যশরাজ ফিল্মসের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মর্দানি ৩’-এর ট্রেলার মুক্তি পেতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। ৩০ জানুয়ারি, ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই থ্রিলারটি।
এবারের গল্পে দেখা যাবে শহর থেকে একের পর এক কিশোরী নিখোঁজ হওয়ার রহস্য। এই অপরাধের শিকড় খুঁজতে গিয়ে শিবানী মুখোমুখি হন এক ভয়ংকর খলনায়িকা ‘আম্মা’-র। ট্রেলারে এই চরিত্রে দেখা মিলেছে অভিনেত্রী মল্লিকা প্রসাদের। মল্লিকা প্রসাদ কে, তা নিয়ে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে।

বেঙ্গালুরুতে জন্ম নেওয়া মল্লিকা প্রসাদ একজন উচ্চশিক্ষিত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। তিনি লন্ডনের গোল্ডস্মিথস কলেজ থেকে পারফরম্যান্স মেকিংয়ে মাস্টার্স এবং দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা তথা এনএসডি থেকে অভিনয়ের পাঠ নিয়েছেন। ‘মেঘ-ময়ূরী’, ‘গর্ব’-এর মতো টেলিভিশন প্রজেক্টের পাশাপাশি ‘কানুরু হেগগাডিথি’ এবং ‘দেবী অহল্যা বাঈ’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি তাকে নেটফ্লিক্সের ‘কিলার স্যুপ’-এ ‘জুবেদা’ চরিত্রে দেখা গিয়েছিল।
It is a race against time & there will be no mercy. Shivani Shivaji Roy is back to rescue girls who go missing without a trace. #Mardaani3Trailer out now. #Mardaani3 releasing only in cinemas near you on 30th Jan. pic.twitter.com/DEbo9hqiDg
— Yash Raj Films (@yrf) January 12, 2026
আরও পড়ুন- Tahsan Khan Separation: বিয়ের এক বছর না ঘুরতেই বিচ্ছেদের সুর! ভাঙছে তাহসান-রোজার সংসার…
রানি মুখোপাধ্যায় জানিয়েছেন, বাস্তব জীবনের কিছু অপরাধমূলক ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হওয়া এই ছবিটি ‘মর্দানি’র আগের দুটি পার্টের চেয়েও বেশি রোমহর্ষক ও অন্ধকারাচ্ছন্ন হতে চলেছে। ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনায় রয়েছেন আদিত্য চোপড়া। শিবানী শিবাজি রায়ের অদম্য সাহস আর ‘আম্মা’র নৃশংসতার লড়াই দেখতে এখন মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
