স্টেজে মিমি চক্রবর্তীকে চরম হেনস্থায় গ্রেফতার তন্ময় শাস্ত্রী! বিক্ষোভের মুখে পুলিস… Tanmoy shastri finally arrested in Actor Mimi Chakraborty harrasement case


মনোজ মণ্ডল: লগ্নজিতা, স্নিগ্ধজিৎতের পর এবার ‘হেনস্থা’র মুখে মিমি চক্রবর্তী! ঘটনার ৩ দিন পর অবশেষে আটক অভিযুক্ত তন্ময় শাস্ত্রী। পুলিসকে বাঁধা স্থানীয় বাসিন্দাদের। তুমুল উত্তেজনা ছড়াল এলাকায়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:   Arijit Singh’s Net Worth: বছরে ৭০ কোটি আয়! আছে রেঞ্জ রোভার-মার্সিডিজ, দেখার মতো বাড়ি ও রেকর্ড কনসার্ট, কত টাকার মালিক অরিজিৎ সিং?

ঘটনার সূত্রপাত গত রবিবার। সেদিন নয়াগ্রাম এলাকায় একটি অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। উদ্যোক্তা নয়াগোপাল গুঞ্জ যুবক সঙ্ঘ ক্লাব। রাত পৌনে বারোটা নাগাদ স্টেজে ওঠেন মিমি। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন সটান স্টেশনে উঠে পড়েন তন্ময় এবং মিমিকে স্টেজ থেকে নেমে যেতে বলেন। ঘটনার রীতিমতো অপমানিত বোধ করেন অভিনেত্রী। স্রেফ সোশ্যাল মিডিয়া ভিডিয়ো পোস্ট করাই নয়, ইমেল মারফত বনগাঁ থানায় অভিযোগও দায়ের করেন তিনি।

এদিন যখন অভিযুক্ত তন্ময়কে আটক করতে এলাকায় পৌঁছয় পুলিস, তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিসকে বাঁধা দেন তন্ময়ের অনুগামী ও স্থানীয় বাসিন্দাদের একাংশও। হামলা চালানো হয় বলেও অভিযোগ। সেই ঘটনায় আটক করা হয়েছে আরও ৩ জনকে।

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ক্লাবের সদস্যরা। তাঁদের পালটা দাবি,  নির্দিষ্ট সময়ের ঘণ্টাখানেক বাদে মিমি চক্রবর্তী মঞ্চে ওঠেন এবং গান করেন। বারোটা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল।  সামনে ছাত্র-ছাত্রীদের বোর্ডের পরীক্ষা সেই কারণে তারা অনুষ্ঠান বন্ধ করেন। মিমি চক্রবর্তীকে কোনও অপমান করা হয়নি বা হেনস্থা করা হয়নি। তিনি যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বস্তুত,  মিমি চক্রবর্তীর দেহরক্ষীদের ওপর অভিযোগ তুলেছেন ক্লাব কর্তৃপক্ষ। তারা বলেন. অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উপস্থিত মহিলাদের গায়ে হাত দিয়ে নামিয়ে দিয়েছিল মিমি চক্রবর্তীর দেহরক্ষীরা।

এর আগে, এক সরকারি মেলায় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় সংগীতশিল্পী স্নিগ্ধজিত্‍ ভৌমিককে।  মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে  আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। আয়োজক রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট। সেখানে গান গাওয়ার পর মঞ্চের সামনেই ফ্যানদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন স্নিগ্ধজিৎ। অভিযোগ, সেই সময় কেউ একজন তাঁকে জোরে বাজেভাবে ধাক্কা মারে। ধাক্কা মেরে তাঁকে মঞ্চে ফেরত যেতে বলে।   

২১ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরে ভগবানপুরে এক বেসরকারি স্কুলের কনসার্টে সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা করা হয়।  স্টেজে তখন গায়িকা ‘জাগো মা’ গাইছিলেন, সেই সময় স্টেজে উঠে তাঁকে হেনস্থা করা হয়। এবং দাবি করা হয় যে, লগ্নজিতাকে ‘ধর্মনিরেপক্ষ’ গান গাইতে হবে। লগ্নজিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে মেহবুব মল্লিককে গ্রেফতারও করা হয়।

আরও পড়ুন:  Who is Koel Roy Arijit Singh’s wife? অরিজিতের জীবনের মনমাঝি ইনি-ই, ছায়াসঙ্গীর মতো গায়কের সাফল্যে-ব্যর্থতায় ভালোবাসার মরসুম আনা কোয়েল রায় কে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *