জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার ‘রেড লেটার ডে’ বাংলার বিনোদনে। আজ সব রাস্তা মিশেছে নিউটাউনে। জি ২৪ ঘণ্টা এবং স্ট্রেটলাইন ওয়ার্ল্ডওয়াইড-এর যৌথ উদ্যোগে শুরু হয়ে গেল রাজসূয় যজ্ঞ। পর্দা উঠল মেগা অ্যাওয়ার্ড শো ‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ (Zee 24 Ghanta Binodone Sera 24)-এর। নিছকই এটা আর পাঁচটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, বরং বাংলার চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি এবং ডিজিটাল দুনিয়ার সৃজনশীলতাকে কুর্নিশ জানানোর এক মেগা মঞ্চ।
‘দ্য ওয়েস্টিন রাজারহাট’ যেন আজ এক টুকরো টিনসেল টাউন। রঙিন রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে রেড কার্পেট হয়ে প্রতীকী রেট্রো ভিনটেজ প্রজেক্টর মডেল! নববধূর মতো সেজেছে ‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’। মোট ২৪টি বিভাগে দেওয়া হবে এই সম্মাননা। অভিনেতা-অভিনেত্রীদের গ্ল্যামারের সঙ্গেই মিশছেন ক্যামেরার পিছনের কারিগররা অর্থাৎ পরিচালক এবং টেকনিশিয়ানদের কাজের চুলচেরা বিশ্লেষণ করে পুরস্কৃত করা হবে। এছাড়া দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে এক কিংবদন্তিকেই দেওয়া হবে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।
‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ হোস্ট করছে অভিনেতা রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র। রীতিমতো এদিন দুপুর থেকেই তাঁরা একেবারে রিহার্সাল সেরেছেন। তৈরি হয়েছেন মেগা শোয়ের জন্য়। সেরা সিনেমার সঙ্গেই সেরা অভিনেতা/অভিনেত্রী, সেরা পরিচালকের মনোনয়ন জমা পড়ে গিয়েছে। বেছে নেওয়া হবে সেরা কন্টেন্ট ক্রিয়েটারদের এবং নেটপ্রভাবীদেরও। বিনোদনের সেরাদেরই জি ২৪ ঘণ্টা কুর্নিশ জানাচ্ছে। একেবারে চাঁদের হাট বসছে…
‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ চলচ্চিত্র, ওটিটি (OTT), টেলিভিশন, সঙ্গীত এবং ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রে অসামান্য সাফল্যকে উদযাপন করে। যে সমস্ত অভিনেতা, চিত্রপরিচালক, সঙ্গীতশিল্পী এবং গল্পকারদের সৃজনশীল আবেগ ও উদ্ভাবনী ভাবনা সমকালীন বাংলা গল্প বলার ধরণকে প্রতিনিয়ত নতুনভাবে সংজ্ঞায়িত করছে, এই মঞ্চ তাঁদের সেই শ্রেষ্ঠত্বকেই সম্মানিত করে।
সেরা পার্শ্ব অভিনেতা মনোনয়ন তালিকা: (পুরুষ) – চলচ্চিত্র
অমিত সাহা- ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’ (The Academy of Fine Arts)
অনির্বাণ ভট্টাচার্য – রঘু ডাকাত
অঙ্কুশ হাজরা – রক্তবীজ ২
ব্রাত্য বসু – লহ গৌরাঙ্গের নাম রে
কৌশিক গঙ্গোপাধ্যায় – গৃহপ্রবেশ
মিঠুন চক্রবর্তী – প্রজাপতি ২
রঞ্জিত মল্লিক – শরতের পর
শাশ্বত চট্টোপাধ্যায় – দ্য একেন: বেনারসে বিভীষিকা
শ্যামল চক্রবর্তী – পক্ষীরাজের ডিম
সেরা অভিনেতা মনোনয়ন তালিকা (পুরুষ):
অনির্বাণ ভট্টাচার্য – পক্ষীরাজের ডিম
বিক্রম চট্টোপাধ্যায় – রাস হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প
দিব্যজ্যোতি দত্ত – লহ গৌরাঙ্গের নাম রে
কৌশিক সেন – শরতের পর
পরমব্রত চট্টোপাধ্যায় – সত্যি বলে সত্যি কিছু নেই
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় – দেবী চৌধুরানী
ঋত্বিক চক্রবর্তী – মৃগয়া: দ্য হান্ট
জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪: সেরা অভিনেতা (পুরুষ) – সমালোচক পছন্দ (Critics’ Choice) তালিকার অন্যতম মনোনীত হলেন:
অনির্বাণ ভট্টাচার্য (পক্ষীরাজের ডিম): এই চলচ্চিত্রে তিনি ‘বটব্যাল’ নামক একজন পাগলাটে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে একজন সংগ্রামরত ছাত্রকে কেন্দ্র করে, যে একটি মন্দিরে রহস্যময় এক পাথরের সন্ধান পায়। সাহায্যের জন্য সে যখন তার পদার্থবিজ্ঞানের শিক্ষকের শরণাপন্ন হয়, তখন থেকেই কিছু অলৌকিক বা অতিপ্রাকৃত শক্তির উন্মেষ ঘটে। চলচ্চিত্রটি ২০২৫ সালের জুন মাসে মুক্তি পেয়েছিল।
পার্শ্বচরিত্রের পুরস্কার (চলচ্চিত্র)
সেরা পার্শ্ব অভিনেতা – পুরুষ (চলচ্চিত্র): এই বিভাগে যৌথভাবে বিজয়ী হয়েছেন দুই গুণী অভিনেতা: ১. ব্রাত্য বসু — (লহ গৌরাঙ্গের নাম রে) ২. রুদ্রনীল ঘোষ — (ধূমকেতু)
সেরা পার্শ্ব অভিনেতা – মহিলা (চলচ্চিত্র): এই বিভাগে বিজয়ী হয়েছেন: সোহিনী সেনগুপ্ত — (গৃহপ্রবেশ)
অনুষ্ঠানের সময়সূচী
‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’-এর এই জমকালো অনুষ্ঠানটি ২৯ জানুয়ারি (২০২৬) কলকাতার দ্য ওয়েস্টিন (রাজারহাট)-এ চিত্রায়িত হচ্ছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৬, বিকেল ৫টায় জি ২৪ ঘণ্টা চ্যানেলে সম্প্রচারিত হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
