Bengal Assembly Budget Session Schedule Might Change As CM Banerjee Will Participate In SC Hearing On SIR Again


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের (West Bengal interim Budget 2026) সময়সূচিতে রদবদল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) আগামী ৯ ফেব্রুয়ারি দিল্লি সফরের কথা মাথায় রেখেই এই পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। ওই দিন সুপ্রিম কোর্টের (Mamata Banerjee in Supreme Court on SIR issue) তিন বিচারপতির বেঞ্চে রাজ্যে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকতে পারেন।

Add Zee News as a Preferred Source

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের শেষ দিন হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ৭ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবারই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হতে পারে।

সাধারণত বিশেষ কোনও পরিস্থিতি ছাড়া শনিবার বিধানসভার অধিবেশন বসে না। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের এক সদস্য এই বিষয়ে জানিয়েছেন, ‘যেহেতু মুখ্যমন্ত্রী নিজে শীর্ষ আদালতে এই শুনানিতে অংশ নেবেন এবং বিষয়টি ভীষন গুরুত্বপূর্ণ, তাই এটি একটি বিরল ঘটনা হিসেবেই গণ্য হচ্ছে। এই কারণেই এবার শনিবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের শেষ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।’

উল্লেখ্য,গত বুধবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন এবং তিনি নিজেই নিজের হয়ে সওয়াল করেছিলেন।

এদিকে, আজ বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিটে বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য অন্তর্বর্তীকালীন বাজেট বা ‘ভোট অন অ্যাকাউন্টস’ পেশ করবেন।

চলমান এই বাজেট অধিবেশনে ট্রেজারি বেঞ্চ বা শাসক দলের পক্ষ থেকে দুটি বিশেষ প্রস্তাব আনা হতে পারে বলে জানা গেছে।

প্রথম প্রস্তাবটি হবে- পশ্চিমবঙ্গে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর বিরুদ্ধে নিন্দা জানিয়ে। 

দ্বিতীয় প্রস্তাবটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ- এটি মূলত রাজ্যে সিবিআই (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতি-সক্রিয়তা এবং ভূমিকার নিন্দা জানিয়ে আনা হবে।

এই দ্বিতীয় প্রস্তাবটি বিশেষ গুরুত্ব পাচ্ছে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (I-PAC)-এর অফিস এবং লাউডন স্ট্রিটে আই-প্যাকের সহ-প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে ইডি একই সাথে তল্লাশি অভিযান চালিয়েছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শীর্ষ আমলা ও পুলিস আধিকারিকদের সঙ্গে নিয়ে একে একে দুটি জায়গাতেই যান। অভিযোগ উঠেছে, সেখান থেকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল এবং ইলেকট্রনিক নথি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। এই গোটা বিষয়টিই বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন।

আরও পড়ুন: DA Hike Verdict: মার্চের মধ্যে বকেয়া DA মেটাতেই হবে রাজ্য সরকারকে! সুপ্রিম কোর্টের বিশাল রায়…

আরও পড়ুন: Mamata Banerjee VS ECI: একা হাতে ন্যারেটিভই ঘুরিয়ে দিলেন মমতা! ‘ইমপ্রেসড’ প্রধান বিচারপতি বললেন, ‘ম্যাডাম’… ‘সুপ্রিম’ চাপের মুখে জ্ঞানেশ কুমার…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *