লক্ষ্মীর ভান্ডারে কারা পাবেন ১৭০০ টাকা করে? রাজ্য বাজেটের দিনে খুশির হাওয়ায় উত্তাল…। west bengal budget 2026 mamata banerjee chandrima bhattacharya announcement laxmi bhandar karmashree scheme da hike WB Civic Volunteer bardhaman


পার্থ চৌধুরী: আজ পেশ হয়ে গেল রাজ্য বাজেট (West Bengal Budget 2026)। বাজেটে লক্ষ্মী ভান্ডারের (Lakshmir Bhandar | Government of West Bengal) টাকা বাড়ল। এই বৃদ্ধির খুশির ঝলক নানা মহলে লক্ষ্য করা গিয়েছে। আর এই খুশিকে উদযাপন করা হল বর্ধমানের রাস্তাতেও।

Add Zee News as a Preferred Source

১৭০০ টাকা

লক্ষ্মীর ভান্ডারে জেনারেল কাস্টের মহিলারা পাবেন ১৫০০ টাকা, তফসিলি জাতির মহিলারা পাবেন ১৭০০ টাকা করে। পাশাপাশি ১০০০ টাকা করে ভাতা বাড়বে আশাকর্মীদেরও। ফলে, আশাকর্মীদের মধ্যেও খুশির হাওয়া।

বৃহস্পতিবার এই আনন্দে এলাকায় মিছিল করেন মহিলারা। তাঁরা আবির খেলেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা পতাকা নিয়ে মিছিল করেন। মিষ্টিমুখ করান একে অপরকে।

আরও পড়ুন: EPFO Pension Hike 2026: যুগান্তকারী ঘোষণা! বেসরকারি কর্মীদের হাতে চাঁদ! এখন থেকে পিএফ মারফত বিপুল প্রাপ্তি…

রাজ্য বাজেটে খুশি 

আজ বিকেল নাগাদ পেশ হল রাজ্য বাজেট। এই বাজেটেকে মুখ্য়মন্ত্রী ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্য়েই তিনি অনেকটা করেছেন। কয়েকদিন আগেই পেশ করা কেন্দ্রীয় বাজেটও আসছে তুলনায়। বলা হচ্ছে, যাঁরা কেন্দ্রীয় বাজেট দেখে হতাশ হয়েছিলেন, তাঁরা রাজ্য বাজেটে খুশি হয়েছেন। 

আরও পড়ুন: Deadliest Earthquake: ১৮০টি গ্রাম ধুলো, খান খান বন্দর, ভয়াল সুনামি! ভয়াবহ ভূকম্পে কমপক্ষে ৩২ হাজার মৃত্যু…

এক লহমায় বাজেট

কী কী হয়েছে? এর মধ্যে সবচেয়ে বড় খবর, সম্ভবত সপ্তম পে কমিশন গঠনের খবর। এছাড়াও এই বাজেটে বহু প্রাপ্তি ঘটেছে বলে বলা হচ্ছে। বাড়ছে লক্ষ্মী ভাণ্ডার। ৫০০ টাকা বাড়ছে। তাঁদের বহুদিনের দাবি ছিল। আশাকর্মীদের ১০০০ টাকা বাড়ল। অন্যতম বড় খবর হল, রাজ্যে ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার ‘বাংলার যুবসাথী’ নামে নতুন একটি প্রকল্প চালু করছে। এই প্রকল্পে যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না, তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত মাসে ১৫০০ টাকা অর্ধিক সাহায্য দেওয়া হবে। আগামী ১৫ অগাস্ট থেকে চালু হবে এটি। এতে বরাদ্দ করা হয়েছে ৫০০০ কোটি টাকা। আর ভোটের মুখে অন্যতম বড় ঘোষণা– পার্শ্বশিক্ষকদের ভাতা বাড়ানো। এবং আর একটি সত্যি-সত্যি বড় খবর হল সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত। বহুদিনের দাবি মেনে সিভিক ভলান্টিয়ারদেরও টাকা বাড়ছে। এঁদের এক লাফে ১০০০ টাকা বাড়তে চলেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *