West Bengal Assembly Election 2026: ভোটের আগেই বাংলায় বহরে বাড়ছে মিম! বড়সড় ‘শক্তিক্ষয়’ শাসকের, বাজেটের পরই ৫০০ সংখ্যালঘু পরিবার…


রণজয় সিংহ: বিধানসভা ভোটের আগে ক্রমশ বহরে বাড়ছে মিম। বাজেটের পরদিনই তৃণমূলের বড় শক্তিক্ষয়। ওদিকে শক্তিবৃদ্ধি মিমের। মালদায় মিমে যোগদান করল সংখ্যালঘু ৫০০ পরিবার। রিপোর্ট বলছে, জেলার প্রতিটি ব্লকে মিমের শক্তি ক্রমশ বাড়ছে। কখনও তৃণমূল থেকে আবার কখনও কংগ্রেস ও  সিপিএম ছেড়ে অনেকেই মিম দলে যোগদান করছেন। বিশেষ করে সংখ্যালঘু মহিলারাও তৃণমূল ছেড়ে মিম পার্টিতে যোগদান করছেন। 

Add Zee News as a Preferred Source

মালদার রতুয়া এক নম্বর ব্লকের পরানপুর গ্রাম পঞ্চায়েতের মীরজাতপুর মাদ্রাসা পাড়ায় দেখা গেল সংখ্যালঘু মহিলারা তৃণমূল ছেড়ে মিম পার্টিতে যোগদান করলেন। প্রায় চার থেকে ৫০০ পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগদান করেন বলে দাবি মিম নেতৃত্বের। মালদার রতুয়া বিধানসভার অন্তর্গত পরানপুর অঞ্চলের মির্জাতপুর মাদ্রাসা পাড়ায় হয় মিমের এই যোগদান সভা। রতুয়া ১ নম্বর ব্লক মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে এই যোগদান সভা হয়। মিম দলের দলীয় পতাকা সংখ্যালঘু মহিলাদের হাতে তুলে দেন রতুয়া ১ নম্বর ব্লকের মিম সভাপতি শেখ জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন মালদা জেলা মিম পার্টির কার্যকরী সভাপতি মহম্মদ আবু তালেব। বিশেষত এলাকার তৃণমূল সমর্থিত মহিলারা ও তৃণমূল সমর্থক পুরুষরা তৃণমূল ছেড়ে মিমে যোগদান করেন। এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।

মালদা জেলার তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ তোপ দাগেন, মিম পার্টি সব জায়গায় মিথ্যা প্রচার করছে। পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন। ওদিকে দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কটাক্ষ করেন,সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই-বোনেরা বুঝে গিয়েছেন যে ১৫ বছর ধরে এই তৃণমূল সরকার তাদের জন্য কিছু করেনি। তাই আজকে মুসলিম ভাই-বোনেরা ভিন্ন রাজনৈতিক দলে যোগদান করছেন। সংখ্যালঘুরা আর তৃণমূলের পাশে নেই। তৃণমূলও সেটা বুঝে গিয়েছে।

আরও পড়ুন, West Bengal Assembly TMC Vs BJP: ‘আপনি আসলে কার ছেলে?’ বিধানসভায় বাবাকে নিয়ে বেনজির টানাটানি!

আরও পড়ুন, SIR In Bengal Big Breaking: SIR হিয়ারিং শেষের ২ দিন আগে বিরাট খবর! চূড়ান্ত তালিকায় সরাসরি বাদ ভোটারের সংখ্যা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *