বাইকে ধাক্কা মোষের! তারপর পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হল মোষমালিকের! বীভৎস মৃত্যু…। motorbike fell by push of buffalo enraged four people beat the master of buffalo badly injured man died dighir paar Kirnahar Birbhum


প্রসেনজিৎ মালাকার: ভয়ংকর কাণ্ড! মহিষের ধাক্কায় বাইক পড়ে যাওয়ায় পাথর দিয়ে থেঁতলে কীর্ণাহারের এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল গ্রামের ৪ জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহার থানার কীর্ণাহার ১০৫ দাগের দীঘির পাড়ে। মৃতের নাম রতন মেটে (বয়স প্রায় ৫০)।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Gen Z: ভয়ংকর দুঃসময় ‘Gen Z’র! তারা হারিয়ে ফেলছে মানবসভ্যতার অমূল্য এক স্কিল! হাড়হিম বিপর্যয়ের মুখে সারা পৃথিবীই, ৪০% আর…

মহিষের ধাক্কা এবং

মৃতের পরিবারের অভিযোগ, গত শুক্রবার দুপুর প্রায় ৩ টে নাগাদ রতন মেটে তাঁর কয়েকটি মহিষ চরিয়ে মাঠে থেকে বাড়ি আসছিলেন। তখন পাড়ায় রাস্তার ধারে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন কার্তিক দাস বৈরাগ্য। মহিষের ধাক্কায় তাঁর বাইকটি পড়ে যায় ও তাঁর গাড়ি থেকে তেল পড়ে যায়। ওই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। তার পর তা থেকে মারধর। কার্তিক দাস বৈরাগ্য, ধনা বাগদি, মমতা ও কবিতা– এই চার জন মিলে রতন মেটেকে মারধর করে এবং পাথর দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ।

নাক ও মুখ দিয়ে রক্ত

রতনের নাক ও মুখ দিয়ে রক্ত বেরোতে থাকলে তাঁকে প্রথমে কীর্ণাহার প্রাথমিক হাসপাতালে, পরে নানুর হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে পরে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: Global Firepower Index 2026: বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? ২০২৬ সালে ভারত প্রতিরক্ষায় কত তম স্থানে? কী বলছে লেটেস্ট সার্ভে?

রতনের মৃত্যু

ঘটনার দুদিন পরে, রবিবার রাত্রি ৯ টায় বর্ধমানের ওই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় রতন মেটের। ঘটনার পর থেকে এলাকায়  ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছে মৃতের পরিবার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *