অভিযোগ পাওয়ার পর মাত্র ৩দিন, ওদলাবাড়ির চুরি যাওয়া শিশুকে ভিন রাজ্য উদ্ধার করল পুলিস| Malbazar police rescued Odlabari child from Purnia in Bihar


অরূপ বসাক: ছয় বছরের এক নিখোঁজ শিশুকে উদ্ধার করে বড়সড় সাফল্য পেল মালবাজার থানা-র পুলিস। বিহারের পূর্ণিয়া জেলা থেকে শিশুটিকে উদ্ধার করে রবিবার থানায় নিয়ে আসা হয়। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Add Zee News as a Preferred Source

গত ১২ ফেব্রুয়ারি ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের হিন্দি স্কুল এলাকা থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শিশুটির মা দুগ্গি সাহানি মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিস ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।

পুলিস সূত্রে খবর, তদন্তের প্রাথমিক পর্যায়েই সন্দেহের তির ঘুরে যায় এলাকার বাসিন্দা কুণাল কুমার ও তার স্ত্রী প্রিয়াঙ্কা খাতুনের দিকে। মোবাইল ফোনের কল ডিটেলস ও স্থানীয় সূত্রে তথ্য সংগ্রহ করে পুলিস জানতে পারে, শিশুটিকে বিহারের পূর্ণিয়ার বাসিন্দা সুরেশ সিংয়ের কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে।

নিশ্চিত খবর পাওয়ার পরই মালবাজার থানার একটি বিশেষ তদন্তকারী দল শনিবার রাতে পূর্ণিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। স্থানীয় পুলিসের সহযোগিতায় অভিযান চালিয়ে পূর্ণিয়া থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত সুরেশ সিংকে গ্রেফতার করা হয়। পরে কুণাল কুমার ও প্রিয়াঙ্কা খাতুনকেও আটক করা হয়। রবিবার তিন অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা দায়রা আদালত-এ তোলা হয়। 

আরও পড়ুন-গাড়ি থেকে উদ্ধার যুগলের গুলিবিদ্ধ দেহ, ১৫ বছরের সম্পর্ক প্রেমদিবসেই শেষ!…

আরও পড়ুন-তারেক প্রধানমন্ত্রী হলেই ছুট্টি! সন্ন্যাস নেবেন? না কি উলটে অনেক বড় দায়িত্বই পাচ্ছেন ইউনূস…

মাল মহকুমা পুলিস আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ জানান, শিশু নিখোঁজের অভিযোগ পাওয়া মাত্রই আমরা তদন্ত শুরু করি। তদন্তে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করার তথ্য সামনে আসে। দ্রুত পদক্ষেপের ফলেই শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান,এই ঘটনার পেছনে বড় কোনও চক্র জড়িত রয়েছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।

শিশুকে নিরাপদে ফিরে পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার। পুলিসের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারাও। তবে শিশু পাচার চক্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিস। গোটা ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও, দ্রুত উদ্ধারের ফলে বড়সড় বিপদ এড়ানো গেছে বলেই মনে করছে পুলিস প্রশাসন। তদন্ত এখনও জারি রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *