১৭ বছর পর ভয়াবহ বিপর্যয়, বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া! জিম্বাবোয়ে উঠল সুপার আটে!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের সুপার এইটের লড়াই পুরো জমে ক্ষীর। ঘটে গেল বিরাট বিপর্যয়। কাপযুদ্ধে অস্ট্রেলিয়া ‘খতম, বাই-বাই, টাটা-গুডবাই’ বাজনা বেজে গেল! গ্রুপ পর্ব থেকেই বিদায় ডনের দেশের। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, গ্রুপ বি’র গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ড-জিম্বাবোয়ে মুখোমুখি হয়েছিল। ম্যাচটি বৃষ্টির কারণে একটিও বল না হয়েই পরিত্যক্ত হয়েছে। এর পরেই আয়ারল্যান্ড আনুষ্ঠানিক ভাবে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় এবং জিম্বাবোয়ে এই প্রথমবার টি-২০ বিশ্বকাপের সুপার আটের টিকিট কেটে ফেলে। ২০০৯ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। আইরিশদের বিরুদ্ধে প্রথম ম্যাচে জেতার পর অজিরা পরের দুই ম্যাচে জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়। এরপরেই রক্তচাপ বেড়েছিল। অবশেষে ছিটকেই যেতে হল।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  মাত্র ১৯ বছরেই T20 বিশ্বকাপ সেঞ্চুরি! পাকিস্তানের গর্ব ধুলিস্যাৎ চিপকে, ‘ভারতের’ এই যুবরাজ কে?
 
৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কা সবার আগে এই গ্রুপ থেকে চলে গিয়েছে সুপার আটে। শ্রীলঙ্কা গ্রুপ পর্বের তৃতীয় খেলায় গতকাল অস্ট্রেলিয়া ৮ উইকেটে পিষে চমকে দিয়েছিল। ওদিকে ৩ ম্যাচে ২ জয় ও পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে মোট ৫ পয়েন্ট পেয়ে জিম্বাবোয়ে গ্রুপ পর্বে এখন দুয়ে। ৩ ম্যাচে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ পয়েন্ট। অর্থাৎ অজিরা যদি শেষ ম্যাচে জেতে আর জিম্বাবোয়ে হেরেও যায়, তাহলেও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা জিম্বাবোয়েকে ছাপিয়ে যেতে পারবে না। কারণ জিতলে অজিদের পয়েন্ট দাঁড়াবে ৪! জিম্বাবোয়ের থেকে ১ পয়েন্ট কমই থাকবে। তারা এখন সুপার এইটে গ্রুপ ওয়ানে। ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যোগ দিল তারা। 

পরবর্তী রাউন্ডে এই মহাশক্তিধর দলগুলির মুখোমুখিই হতে সিকান্দার রাজাদের। ২০২৬ বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত জিম্বাবোয়ে। সিকান্দাররা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওমানের বিরুদ্ধে মাত্র ১০৪ রান তাড়া করে জিতেছিল। এরপর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৬৯ রান ডিফেন্ড কর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩ রানে জিতে বড় অঘটন ঘটিয়ে দেয়। দলকে হতবাক করে দেয়। সাতটি দল এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে বিশ্বকাপের সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে। ভারত (গ্রুপ এ), শ্রীলঙ্কা (গ্রুপ বি), জিম্বাবোয়ে (গ্রুপ বি), ওয়েস্ট ইন্ডিজ (গ্রুপ সি), ইংল্যান্ড (গ্রুপ সি), দক্ষিণ আফ্রিকা (গ্রুপ ডি) ও নিউজিল্যান্ড (গ্রুপ ডি) গ্রুপ এ-তে চূড়ান্ত স্থান নির্ধারিত হয়নি, পাকিস্তান এবং আমেরিকা প্রতিযোগিতায় রয়েছে।  

আরও পড়ুন: ভারতের কোচের পদ ছাড়ছেন গুরু গম্ভীর? বিশ্বকাপের মাঝেই বিরাট আপডেট, একসঙ্গে ৩ ভূমিকার মেগা অফার…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *