‘যুব-সাথী’র ফর্ম ফিলআপের লাইনে দাপুটে বিজেপি নেত্রী! ফর্ম ভরে বললেন, মুখ্যমন্ত্রী…। bjp leader filling up form of Yuva sathi scheme praising bengal government bengal cm mamata banerjee Arambag


দিব্যেন্দু সরকার: রাজ্য সরকারের নতুন প্রকল্প যুব-সাথীর (Yuva sathi scheme) ফর্ম ফিলাপের লাইনে দেখা গেল বিজেপির এক দাপুটে নেত্রীকে (BJP Leader)। শুধু ফর্ম পূরণ করে জমা দেওয়াই নয়, এই প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (bengal cm mamata banerjee) সাধুবাদ ও প্রশংসাও শোনা গেল ওই বিজেপিনেত্রীর মুখে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Rinku Majumdar: প্রার্থী হতে চেয়ে ফর্ম জমা দিয়েছেন, এবার মন্ত্রীও হতে চান রিঙ্কু! দিলীপ বলছেন, আমাদের আবার সংসার কী…

গোঘাট-২ ব্লক অফিসে

গোঘাট-২ ব্লক অফিসে দেখা গেল এমন ছবি। আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মোহান্ত। খবর, যুব-সাথীর ফর্ম ফিলাপ করে জমা দিয়েছেন তিনি। ক্যামেরার সামনে যদিও তিনি দাবি করেন, তাঁর ছেলের জন্যই তিনি এই ফর্ম ফিলআপ করেছেন। যদিও ফর্মের ছবিতে দেখা যাচ্ছে গ্রাহক হিসেবে তাঁর নিজেরই নাম। অর্থাৎ, বিজেপি নেত্রী নিজের জন্যই যুব-সাথী প্রকল্পে আবেদন করেছেন!

মুখ্যমন্ত্রীকে সাধুবাদ

ফর্ম জমা দেওয়ার পরে সুদেষ্ণা অধিকারী মোহান্ত স্পষ্ট জানান, এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাতেই হবে। পাশাপাশি, রাজ্যে এত বেকারের সংখ্যা বাড়াটাও কাম্য নয় বলে মনে করেন তিনি। 

‘ভাতা ভিক্ষা’?

যদিও বিজেপি নেতারা বারবার যুব-সাথী প্রকল্পকে ‘ভাতা ভিক্ষা’ বলে কটাক্ষ করছেন, তথাপি সেই বিজেপি-রই এক নেত্রী হয়ে লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের সুবিধা নিতে আবেদন করছেন তিনি। কেন? এই প্রশ্নের উত্তরে ওই বিজেপি নেত্রী বলেন, এটা তৃণমূল দিচ্ছে না, সরকার দিচ্ছে। তাই এটা সকলের প্রাপ্য। 

আরও পড়ুন: SSC Exam Big Update: এসএসসি-র নিয়মে বড় বদল! কী পরে আসবেন পরীক্ষার্থীরা তা নিয়ে জরুরি নির্দেশ! হলের গেটেই…

নেত্রীকে স্বাগত তৃণমূলের

এই ঘটনায় বিজেপি নেত্রীকে স্বাগত জানিয়েও কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গোঘাট-২ ব্লক তৃণমূলের সভাপতি সৌমেন দিগারের দাবি, এটাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। উনি সর্ব স্তরের সাধারণ মানুষের জন্য ভাবেন, এটাই তার প্রমাণ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *