West Bengal
-Ritesh Ghosh
নির্বাচন কমিশন অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে ৩ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করেছে। এর মাধ্যমে এই পর্যন্ত মোট ৫২ লক্ষের বেশি বিচারাধীন ভোটারের নাম প্রক্রিয়াকরণ সম্পন্ন হল। যোগ বা বাদ যাওয়া নামের সংখ্যা অবশ্য কমিশন স্পষ্ট করেনি।
ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত প্রক্রিয়া শেষে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারাধীন ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচার বিভাগীয় আধিকারিকেরা নাম নিষ্পত্তির কাজ করছেন। অষ্টম তালিকা প্রকাশের পর আরও ৭ লক্ষের বেশি ভোটারের নাম নিষ্পত্তি বাকি রয়েছে। কমিশন আশা করছে, এই গতিতে কাজ চললে ৭ এপ্রিলের মধ্যে সব প্রক্রিয়া শেষ হবে।

বহু ভোটারের নাম বাদ পড়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেকেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। মালদহের ঘটনা প্রাক্তন বিচারকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। বাদ পড়া ব্যক্তিরা বিশেষ ট্রাইব্যুনাল মারফত আবেদন করতে পারবেন, যার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ২৩ এপ্রিল ভোট, মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিল। ওই তারিখ পর্যন্ত ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিরাই সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে ভোটদানে যোগ্য হবেন।
অন্যদিকে, দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট ২৯ এপ্রিল, মনোনয়নের শেষ দিন ৯ এপ্রিল। সেই পর্যন্ত তালিকাভুক্ত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ, ৯ এপ্রিলের মধ্যেই এসআইআর-এর পর রাজ্যের সামগ্রিক ভোটার সংখ্যা জানা যাবে।
-

কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন
-

মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর
-

কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা
-

বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার
-

বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম
-

NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন
-

বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে
-

কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি
-

কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের ‘গুরুত্বপূর্ণ’ ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায়
-

নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস
-

ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির
-

দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার
