Railway Recruitment 2025: দশম শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, মাসে ভাতা ৮ হাজারেরও বেশি | Railway Recruitment 2025: South East Central Railway job, 1007 post, know how to apply


Jobs

oi-Kousik Sinha

Railway Recruitment 2025: ভারতীয় রেলে চাকরির স্বপ্ন দেখেন! তাহলে সামনেই বড় সুযোগ। ব্যাপক শূন্যপদের জন্য নিয়োগ করবে ভারতীয় রেল। সাউথ ইস্ট সেট্রাল রেলওয়ে (South East Central Railway – Ministry of Railways), আরআরসি নাগপুর ডিভিশন শিক্ষানবিশ পদের জন্য কর্মী নিয়োগ করবে।

যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (Railway Recruitment 2025) দিয়েছে। তা দেখেই আবেদন করতে বলা হয়েছে।

exam

Railway Recruitment 2025: কীভাবে আবেদন

ভারতীয় রেলে চাকরি করার সুযোগ। এজন্য অনলাইনের (Railway Recruitment 2025) মাধ্যমে আবেদন করতে হবে। দারুণ সুযোগ। এজন্য সাউথ ইস্ট সেট্রাল রেলওয়ের (SECR) এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে – apprenticeshipindia.gov.in ক্লিক করেও এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে। মাথায় রাখতে হবে এই শূন্যপদে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ৪ মে ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। ফলে হাতে সময় কম। বিস্তারিত জেনেই আবেদন করতে বলা হয়েছে।

Railway Recruitment 2025: শূন্যপদ সংক্রান্ত তথ্য

সাউথ ইস্ট সেট্রাল রেলওয়ে (South East Central Railway – Ministry of Railways), আরআরসি নাগপুর ডিভিশন শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ করবে। মোট ১০০৭ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এর মধ্যে নাগপুর ডিভিশনের জন্য ৯১৯ টি শূন্যপদ এবং ওয়ার্কশপ মতিবাগের জন্য ৮৮টি পদ সংরক্ষিত। আবেদনের আগে নিয়োগ (Railway Recruitment 2025) সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। সংশ্লিষ্ট সাইটেই পাবেন বিজ্ঞপ্তি।

Railway Recruitment 2025: জরুরি যোগ্যতা এবং বয়স

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই শূন্যপদে আবেদন করতে হলে আবেদনকারীকে স্বীকৃত যে কোনও বোর্ড থেকে দশম (৫০% নম্বর সহ) পাস করতে হবে। পাশপাশি অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেটও আবেদনকারীর থাকা প্রয়োজন। সর্বনিম্ন ১৫ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। এই পদে আবেদনের সর্বোচ্চ বয়স ২৪ বছর। কিছু ক্ষেত্রে বয়সে ছাড় (Railway Recruitment 2025) দেওয়া হয়েছে।

Railway Recruitment 2025: ভাতা কত পাবে?

যাদের ২ বছরের ITI কোর্স আছে: প্রতি মাসে ৮০৫০ টাকা
যাদের ১ বছরের ITI কোর্স আছে: প্রতি মাসে ৭৭০০ টাকা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *