গণনাকেন্দ্রে ১৬৩ ধারা জারি করল পুলিশ, স্ট্রংরুমের নিরাপত্তায় কড়া নজরদারি | গণনাকেন্দ্রে ১৬৩ ধারা কলকাতা পুলিশের, কড়া নিরাপত্তায় স্ট্রংরুম চত্বর | Kolkata Police Section 163 At Counting Centres


Kolkata

-Ritesh Ghosh

কলকাতা পুলিশের আওতাধীন সব গণনাকেন্দ্রে ১৬৩ ধারা জারি হয়েছে। নির্বাচন কমিশন স্ট্রংরুমের ২০০ মিটার এলাকায় পাঁচ বা তার বেশি ব্যক্তির যেকোনও ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে। গণনার আগে যেকোনো উত্তেজনা, বিক্ষোভ বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, স্ট্রংরুম চত্বরের ২০০ মিটারের মধ্যে মিছিল, সভা, শোভাযাত্রা, জনসমাবেশ, এমনকী পাথর, ইট বা ক্ষতিকর বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ। কমিশনের অনুমোদনবিহীন কোনো সামগ্রীও নির্দিষ্ট সীমার মধ্যে আনা যাবে না।

নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে, ডিউটিরত পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচনী সরকারি কর্মীরা এই কঠোরতার আওতার বাইরে থাকবেন। কমিশন ও পুলিশ প্রশাসন স্ট্রংরুমের নিরাপত্তায় কোনও ঝুঁকি নিতে রাজি নয়।

একদিন আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ ও শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজার কারচুপির অভিযোগ এবং ইভিএম ট্যাম্পারিং নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, এই পদক্ষেপের কারণ।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে প্রায় চার ঘণ্টা কাটান। মাঝরাত পর্যন্ত তাঁর উপস্থিতি এবং তা নিয়ে শোরগোল, কমিশনকে নিরাপত্তায় কোনও ফাঁক না রাখতে বাধ্য করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *