শুভেন্দু অধিকারীর শপথের পরই বড়সড় প্রশাসনিক রদবদল, ১৬ জন আধিকারিকের বদলির নির্দেশ | শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন | Suvendu Adhikari Sworn In As West Bengal CM


West Bengal

-Ritesh Ghosh

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রীর দপ্তরের ১৬ জন আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে।

নির্বাচন ঘোষণার পর থেকে সরকারি আমলা ও পুলিশ আধিকারিকদের দফায় দফায় বদলি করা হচ্ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দায়িত্ব গ্রহণের পরই ১৬ জন আধিকারিকের এই বদলির নির্দেশ এল।

এদিকে রাজ্য নির্বাচন কমিশনের প্রাক্তন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্দেশ্যেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল তাঁকে।

শপথগ্রহণের পর শুভেন্দু অধিকারী তাঁর প্রথম প্রতিক্রিয়ায় বলেন, আমি সবার মুখ্যমন্ত্রী। রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নতিতে নজর দেওয়ার কথাও তাঁর মুখে শোনা গিয়েছে।

শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবিঠাকুরকে শ্রদ্ধা জানান। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, “আমি কোনও বিতর্কিত কথা বলব না। আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলব, যাঁরা এখনও সমালোচনা করছেন তাঁদের চৈতন্য হোক। বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। শিক্ষার মান হারিয়ে গিয়েছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে।”

শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। মন্ত্রিসভায় মহিলা প্রতিনিধি অগ্নিমিত্রা পাল, উত্তরবঙ্গের মুখ নিশীথ প্রামাণিক, আদিবাসী প্রতিনিধি ক্ষুদিরাম টুডু এবং মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি অশোক কীর্তনিয়া। এখনও মন্ত্রীদের দফতর বন্টন হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *