অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা জেড প্লাস থেকে কমিয়ে করা হল ‘এক্স’ ক্যাটেগরি | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমিয়ে ‘এক্স’ ক্যাটাগরি করা হল | Abhishek Banerjee Security Cover Downgraded


West Bengal

-Ritesh Ghosh

তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। এখন থেকে তিনি ‘জেড প্লাস’ ক্যাটেগরির পরিবর্তে ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। সম্প্রতি সোনারপুরে হামলার শিকার হওয়ার পর এই পরিবর্তন আনা হল তাঁর সুরক্ষায়।

নতুন এই ‘এক্স’ ক্যাটেগরি নিরাপত্তার আওতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় তিনজন নিরাপত্তা রক্ষীর বেষ্টনীতে থাকবেন। এর আগে, গত সরকারের আমল থেকে তিনি ‘জেড প্লাস’ ক্যাটেগরির উচ্চতর নিরাপত্তায় বেষ্টিত ছিলেন।

এদিন শনিবার সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম তিনি প্রকাশ্য কোনও কর্মসূচিতে যোগ দেন, যা ছিল ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ।

প্রথমেই কামালগাজি মোড়ের কাছে তাঁর গাড়ি থামার পর কালো পতাকা দেখানো হয় এবং ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। এরপর তিনি গাড়ি থেকে নেমে এক দলীয় কর্মীর মোটরসাইকেলে চড়ে কর্মীর বাড়িতে পৌঁছনোর চেষ্টা করেন।

মোটরসাইকেল কিছুটা এগোতেই বিক্ষোভকারীরা অভিষেককে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট, জুতো এবং ডিম। পরিস্থিতি এমন দাঁড়ায় যে নিরাপত্তারক্ষী ও পুলিশ কর্মীরা কোনওমতে তাঁকে বাঁচাতে তাঁকে হেলমেট পরিয়ে দেন। তাও হেনস্থা আটকানো যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed