ধর্মতলায় মমতার ধরনা! বেঁচে থাকলে বিজেপিকে সরানোর হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর | মমতা ব্যানার্জি: ধর্মতলার ওয়াই চ্যানেলে ধরনায় গর্জে উঠলেন মমতা, বিজেপিকে তীব্র আক্রমণ | Mamata Banerjee Dharna At Y Channel Against BJP Strategies


Kolkata

-Ritesh Ghosh

ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে এদিন ধর্মতলার ওয়াই চ্যানেলে ধরনায় বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভার অনুমতি মিললেও মঞ্চ বাঁধার সুযোগ না পাওয়ায় মঞ্চ ছাড়াই তিনি কর্মসূচি পালন করেন। সেখানে বসেই তৃণমূলনেত্রী বিজেপির বিরুদ্ধে চিরাচরিত ভঙ্গিতে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, পুলিশ দিয়ে বিধায়ক ও কর্মীদের ভয় দেখানো হচ্ছে। দিল্লি থেকে তৃণমূল ভাঙার চক্রান্ত চলছে।

কর্মী-সমর্থকদের সামনে মমতা বলেন, “আমাদের বিধায়ক, কাউন্সিলরদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিধায়কদের পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে। আপনারা ভয় পাবেন না।” একইসঙ্গে দৃঢ় কণ্ঠে মমতা বলেন, “আমাকে আটকাতে পারবেন না। ১৭৭টি আসনে ভোটলুট হয়েছে।”

মমতা আরও বলেন, “অত্যাচার যাঁরা করছেন, যতক্ষণ না গণতান্ত্রিকভাবে এর মোকাবিলা করতে পারছি ততক্ষণ লড়াই করে যাব। যদি বেঁচে থাকি বিজেপিকে সরাবই।”

ধর্নাস্থল নিয়ে রাজ্য প্রশাসনের টানাপোড়েনের তীব্র সমালোচনা করেন মমতা। বারবার জানানো সত্ত্বেও ওয়াই চ্যানেলে শেষ মুহূর্তে অনুমতি আসে, সাথে সেনা ও সাউন্ড ব্যবহারের শর্ত জুড়ে দেওয়া হয়। এটিকে নির্দিষ্ট দলের বিরুদ্ধে শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা উল্লেখ করে তিনি অন্যদলকে অনুমতি দেয় কিনা, তা দেখতে চান।

রেগে মমতা বলেন, “আমি লোক দেখিয়ে প্রোগ্রাম করি না। অনুমতি না পেলে যে কোনও জায়গায় বসে পড়ব। আপনারা বুঝতেও পারবেন না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *