SSC Scam: চাকরি থেকে আচমকা ইস্তফা ভূগোল শিক্ষিকার, চোপড়ায় নিয়োগ দুর্নীতির জল্পনা – school service commission teache recruitment scam controversy stir after uttar dinajpur chopra school teacher resigns


জলপাইগুড়ির (Jalpaiguri) পর এবার উত্তর দিনাজপুর (North Dinajpur)। শিক্ষিকার ইস্তফায় ছড়াল নিয়োগ দুর্নীতির জল্পনা। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের টটুসিংহ স্মৃতি হাইস্কুলের এক ভূগোলের শিক্ষিকার (Geography Teacher) ইস্তফাকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। আচমকাই চাকরি থেকে ইস্তফা দেন পিউ মজুমদার নামে ওই শিক্ষিকা। যা নিয়ে হতবাক স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

নিয়োগ বিতর্কে উত্তাল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের টটুসিংহ স্মৃতি হাইস্কুল। জানা গিয়েছে, ২০২১ সালের ৯ নভেম্বর কোচবিহার জেলার মেখলিগঞ্জের (Mekhliganj) ফুলকা ডাবড়ি নবীনচন্দ্র হাইস্কুল থেকে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে পিউ মজুমদার নামে ওই শিক্ষিকা উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের টটুসিংহ স্মৃতি হাইস্কুলে যোগ দেন। এক বছর ধরে চোপড়ার ওই স্কুলে শিক্ষকতা করছিলেন ওই শিক্ষিকা। স্কুলে ছাত্র-ছাত্রীদের তিনি ভূগোল পড়াতেন। টুটুসিংহ স্মৃতি হাইস্কুলের শিক্ষক প্রসন্নকান্তি মহাশয় মেখলিগঞ্জের ফুলকা ডাবড়ি নবীনচন্দ্র হাইস্কুলে যাওয়ায় সেখান থেকে মিউচুয়াল ট্রান্সফারে চোপড়ার স্কুলে এসেছিলেন তিনি। এক বছর পর আচমকা ইস্তফা জমা দিয়েছেন পিউ মজুমদার।

Primary TET : জটিলতা এড়াতে ফলের আগে উত্তর যাচাই শরিক প্রার্থীরা

টটুসিংহ স্মৃতি হাইস্কুলের প্রধান শিক্ষক প্রণবকুমার বারই জানিয়েছেন, আচমকাই ইস্তফা জমা দিয়েছেন স্কুলের ভূগোলের শিক্ষিকা পিউ মজুমদার। তাঁকে ইস্তফার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তা একান্ত ব্যক্তিগত। ওই শিক্ষিকার ইস্তফার বিষয়টি জেলা স্কুল পরিদর্শক জানানো হয়েছে বলে জানিয়েছেন টটুসিংহ স্মৃতি হাইস্কুলের প্রধান শিক্ষক প্রণব কুমার বারই। তবে স্কুল কর্তৃপক্ষকে পিউ জানান, আইনজীবীর সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আইনজীবী প্রসঙ্গেই তৈরি হয়েছে নিয়োগ দুর্নীতি (SSC Scam) নিয়ে জল্পনা। আবারও শিক্ষক-শিক্ষিকার নিয়োগ নিয়ে উঠছে প্রশ্ন।

Primary Teachers Recruitment: রাজ্য সরকারের বিজ্ঞপ্তি খারিজ, ২০০৯ সালের প্রার্থীদের ২ সপ্তাহের মধ্যে নিয়োগ শুরুর নির্দেশ
উল্লেখ্য, এসএসসি নিয়োগ মামলায় (School Service Recruitment Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijeet Ganguly) নির্দেশ দিয়েছিলেন বেআইনিভাবে, দুর্নীতি করে শিক্ষকতার চাকরি পেলে অবিলম্বে নিজে থেকে পদত্যাগ করুন। কড়া ভাষায় আদালত জানিয়ে দেয় স্বেচ্ছায় চাকরি না ছাড়লে পদক্ষেপ করবে সরকার। ৯ নভেম্বরের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগে জলপাইগুড়ির (Jalpaiguri News) জেলার বানারহাট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা অনন্যা মহাপাত্রের ইস্তফাতেও নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছিল।

CBI : কতদিনে তদন্ত শেষ হবে, প্রশ্নে সিবিআই

২৮ সেপ্টেম্বর আদালত এসএসসি শিক্ষক দুর্নীতি (SSC Scam) মামলার শুনানি চলাকালীন নির্দেশ দেয়, অসদুপায়ে চাকরি পাওয়া চাকুরেদের নিজে থেকে পদত্যাগ করার সুযোগ দিচ্ছে কোর্ট। এদিন কড়া ভাষায় আদালত জানিয়ে দেয় স্বেচ্ছায় চাকরি না ছাড়লে পদক্ষেপ করবে সরকার। শুনানিতে আদালতের আবেদন, ”যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তারা নিজেরা জানেন যে পয়সা দিয়ে পেয়েছেন। তারা নিজেরা এগিয়ে এসে চাকরি ছাড়ুন। ৯ নভেম্বরের মধ্যে চাকরি ছাড়তে হবে। এই তারিখের মধ্যে ইস্তফা দিলে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। কিন্তু, নিজেরা না ছাড়লে, সরকারি চাকরিতে নিয়োগ বেআইনি প্রমাণ হলে ৭ নভেম্বরের পরে কোর্ট পদক্ষেপ করবে।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *