Nadia Accident : শান্তিপুরে দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি, সাহায্যে অগ্রণী ভূমিকায় কনেপক্ষ – groom car accident injured are admitted in shantipur state general hospital


Produced by Suman Majhi | Lipi | Updated: 21 Nov 2022, 5:26 pm

শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি। জখম এক শিশু সহ মোট তিনজন। তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিকভাবেই অনুষ্ঠান বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

 

Shantipur
শান্তিপুর দুর্ঘটনা

হাইলাইটস

  • শান্তিপুরে দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি।
  • দুর্ঘটনাটি ঘটে নদিয়া জেলার শান্তিপুর বাইপাস রোডের উপর।
  • আহত ব্যক্তিদের পাঠান হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।
West Bengal News শান্তিপুরে দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি, আহতদের চিকিৎসার ব্যবস্থা করল কনে বাড়ির লোকজন। বরযাত্রী যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল গাড়ি। আহত এক শিশু সহ, মহিলা ও এক বয়স্ক ব্যক্তি। অবশেষে কনের বাড়ির সহযোগিতায় আহত ব্যক্তিদের পাঠান হল হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে নদিয়া জেলার শান্তিপুর বাইপাস রোডের উপর। স্থানীয় সূত্রে খবর, হাসনাবাদ থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় একটি ট্রাক্টরের। ভয়ানক ভাবে ধাক্কা লাগে গাড়ি দুটির। যার ফলে একদিকে ট্রাক্টরের সামনের অংশ বিকল হয়ে যায়, চাকা খুলে যায়। অন্যদিকে, ওই চার চাকা গাড়িটির পেছন এবং সামনে ভয়ানক ক্ষতি হয়। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির একটি অংশ। গাড়ির ভেতরে তিনজন মহিলা,একজন শিশু এবং দুজন পুরুষ ছিলেন। যাঁদের মধ্যে এক বয়স্ক লোকের মাথায় চোট লাগে ,শিশুর মুখে, এবং একজন মহিলা আঘাত পায়। এক বয়স্ক যাত্রী গুরুতর আহত হন।

Shantipur News : মানবিক তৃণমূল বিধায়ক! দুর্ঘটনায় আহত ব্যক্তিকে পৌঁছলেন হাসপাতালে
গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার পর চিন্তায় পড়ে যান বরযাত্রী যাওয়া পরিবারের সকলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর (Shantipur) নিবাসী বড় গোস্বামী পাড়ার মেয়ের সঙ্গে হাসনাবাদ নিবাসী ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল এদিন। বিয়ের অনুষ্ঠানের আসর ছিল শান্তিপুর গীতা প্যালেসে। হাসনাবাদ থেকে পাঁচটি চার চাকা গাড়ি বরযাত্রী আসছিল শান্তিপুর বাইপাস ধরে। সেই সময় এটি ট্রাক্টরকে পাশ দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বিলম্ব না করে ঘটনাস্থল থেকে অন্য একটি গাড়িতে করে প্রত্যেকে গীতা প্যালেসে পৌঁছন। সেখান থেকে কনে বাড়ির পরিবারের সদস্যদের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা করিয়ে নেওয়া হয়।

Nadia News : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তাঁতঘর! ভয়ানক ঘটনা শান্তিপুরে, আশঙ্কাজনক ২
Road Accident : টোটো ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৭ স্কুল পড়ুয়া
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর শনিবার রাত আনুমানিক নটা নাগাদ শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুর এলাকায় পথ দুর্ঘটনা ঘটে। দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। স্থানীয় সূত্রে জানা যায়, মোটর বাইক দুর্ঘটনায় বাইকের চালক এবং আরেক আরোহী গুরুতর জখম হন। যার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান বলে খবর। আরেকজন বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Santipur State General Hospital) নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসার জন্য তাঁকে কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পরেই শান্তিপুর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *