Shehnaaz Gill-Vicky Kaushal : শেহনাজের সঙ্গে রোম্যান্টিক ভিকি, ক্যাটরিনা জানেন!


Shehnaaz Gill, Vicky Kaushal, জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো : পরনে হলুদ সালোয়ার স্য়ুট, খোলা চুলে একেবারে দেশি গার্ল লুক, এভাবেই ভিকি কৌশলের কাছাকাছি শেহনাজ গিল। ভিকির সঙ্গে রোম্যান্টিক ছবি সোশ্যালে পোস্ট করেছেন শেহনাজ নিজেই। আর পোস্ট করা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উঠে এসেছে নানান মন্তব্য। সিদ্ধার্থ শুক্লার অনুরাগীরা আবার ভিকির সঙ্গে শেহনাজকে এভাবে দেখে কিছুটা কষ্টই পেয়েছেন…। 

‘দেশি ভাইবস’ নামে একটি চ্যাট শোয়ের সঞ্চালনা করছেন শেহনাজ। সেখানেই শেহনাজ-এর অতিথি হয়ে হাজির হয়েছিলেন ভিকি কৌশল। তারই কিছু মহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে শেহনাজ লিখেছেন, ‘আপনার মতো তারকা খুব কমই দেখা যায়, যাঁরা আপনাকে এই অনুভূতি দেয় যে আমি আপনাদেরই একজন। এমন তারকা খুব কমই রয়েছেন, যাঁদের সঙ্গে আলাপ হওয়ার পর মনে হয় তাঁকে আপনি যুগ ধরে চেনেন, সে আপনার পরিবারেরই একজন। এনিয়ে আপনার সঙ্গে আমার দ্বিতীয়বার দেখা হল, আর তাতে এমনই অনুভূতি হয়েছে।’

শেহনাজ আরও লেখেন, ‘ভিকি আমি আপনার সঙ্গে আবারও দেখা করতে, কথা বলতে আগ্রহী। আপনার সঙ্গ কথোপকথন শুধুমাত্র কথোপকথন ছিল না। আমি আপনার সাফল্য কামনা করি, সুস্বস্থ্য কামনা করি, সবকিছু ইতিবাচক হোক। আপনা গোবিন্দা নাম মেরা ছবির সফল্যা কামনা করি। ওয়াহে গুরু মেহর করে। আপনার ছবি খুব সফল হোক।’

শেহনাজ এর শোয়ে ভিকিকেও হলুদ ট্রাউজার আর ধূসর রঙের প্রিন্টেড শার্ট ও জ্যাকেটে দেখা গিয়েছে। গত অক্টোবরে বি-টাউনের একটি দিওয়ালি পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল শেহনাজ ও ভিকিকে। সেসময়ই ও ছবি দিয়ে শেহনাজ লিখেছিলেন এক ফ্রেমে দুই পাঞ্জাবি।

সম্প্রতি দুবাইতে ফিল্ম ফেয়ার ২০২২-এ যোগ দিতে গিয়েছিলেন শেহনাজ গিল। বিগ বস-১৩ তে যোগ দিয়ে চর্চায় উঠে এসেছিলেন শেহনাজ, আলোচনায় উঠে এসেছিলেন বিগ বস বিজেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজের প্রেম। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *