West Bengal Tourism : রায়গঞ্জে হাজির ভুটানের রাজপুত্র, চিকিৎসার জন্য আসছেন কলকাতায় – bhutan prince namgyel wangchuck came to raiganj


West Bengal News আচমকাই রায়গঞ্জ (Raiganj) শহরে ভুটানের রাজপুত্র (Prince Of Bhutan)। চিকিৎসার জন্য কলকাতায় (Kolkata) আসার পথে রায়গঞ্জের শনিবার সার্কিট হাউজে যান তিনি৷ সেখানে তাঁকে স্বাগত জানানো হয়৷ পুলিশের তরফ থেকে দেওয়া হয় গার্ড অফ অনারও (Guard Of Honour)৷ যদিও তিনি সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন না বলেই জানা গিয়েছে৷ এদিন রায়গঞ্জের একটি বেসরকারি হোটেলে রাত কাটিয়ে আগামিকালই তাঁর কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা৷

Malda News : বাসে মাদক খাইয়ে যুবকের সর্বস্ব লুঠ! চাঞ্চল্যকর ঘটনা মানিকচকে
শনিবার দুপুরে রায়গঞ্জ শহরে এসে পৌঁছন রাজপুত্র নামগেইল ওয়াংচুক (Namgyel Wangchuck)। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাঁকে এসকর্ট করে নিয়ে আসা হয় রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সার্কিট হাউজে। দেশের অতিথিকে স্বাগত জানান অতিরিক্ত জেলাশাসক (Additional District Magistrate)। রায়গঞ্জের কর্ণজোড়ায় সার্কিট হাউজে তাঁকে ফুল ও মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনারও দেওয়া হয় তাঁকে।

Bankura News : নিখোঁজ যুবকের দেহ উদ্ধার, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অবরোধ বাঁকুড়ায়
যদিও পরবর্তীতে সার্কিট হাউজ থেকে একটি বেসরকারি হোটেলে যান রাজপুত্র ওয়াংচুক। সেখানেই তিনি আজকের রাতটা থাকবেন৷ এরপর আগামিকাল তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন বলেই জানা গিয়েছে৷ তিনি গাড়ি করেই ভুটান থেকে রায়গঞ্জে আসেন এবং গাড়িতেই কলকাতায় পৌঁছবেন৷ ওয়াংচুক চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন বলেও জানা গিয়েছে৷ একমাসের জন্য তাঁর কলকাতায় থাকার কথা রয়েছে৷ যদিও ঠিক কোন অসুখের চিকিৎসার জন্য তিনি কলকাতায় আসছেন, তা অবশ্য জানা যায়নি৷

এদিন ক্ষণিকের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজপুত্র নামগেইল ওয়াংচুক (Namgyel Wangchuck) জানান, তিনি কলকাতায় মেডিক্যাল চেকআপের জন্য এসেছেন। তিনি গাড়িতে করেই রায়গঞ্জে আসেন এবং এখান থেকে তিনি কলকাতায় আসবেন চিকিৎসার জন্য৷ একমাসের জন্য তিনি এদেশে এসেছে বলেও জানান৷ সেই উদ্দেশ্যেই রায়গঞ্জ এসে পৌঁছন। তাঁকে রায়গঞ্জে স্বাগত জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Supriya Dutta Murder Case : রায়গঞ্জে সুপ্রিয়া হত্যাকাণ্ডে উদ্ধার হারানো গয়না, অভিযুক্তের জেল হেফাজত
এদিন সকালে হঠাৎ প্রশাসনের কাছে খবর আসে ভুটানের রাজপুত্র (Prince Of Bhutan) নামগেইল ওয়াংচুক রায়গঞ্জে (Raiganj) আসছেন৷ তড়িঘড়ি তাঁকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হন প্রশাসনিক কর্তারা৷ প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা করে ফেলা হয় দ্রুতই৷ এরপরই ভুটানের রাজপুত্রকে পুলিশের পক্ষ থেকে এসকর্ট করে নিয়ে আসা হয় রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সার্কিট হাউজে৷ সেখানে তাঁকে স্বাগত জানানোর পর গার্ড অফ অনারও দেওয়া হয়৷ বাংলায় এসে এহেন সম্মান মেলায় তিনি খুশি বলেই জানান ওয়াংচুক৷ প্রশাসনিক স্তরের কর্তাব্যক্তিরা তাঁর আসার খবর পেয়ে তড়িঘড়ি এত ব্যবস্থাপনা করায় তিনি খানিক অবাকও হয়ে যান৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *