Suvendu Adhikari : পঞ্চায়েত ভোট নিয়ে আজ শুনানি – suvendu adhikari hearing of panchayat polls today in calcutta high court


Produced by Suman Majhi | Ei Samay | Updated: 14 Dec 2022, 11:07 am

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার আগে সংরক্ষণের তালিকা খতিয়ে দেখার আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী। আজ মামলার শুনানি।

 

Suvendu Adhikari News
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ফাইল ছবি সৌজন্যে ফেসবুক BJP West Bengal)

হাইলাইটস

  • পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার আগে বাড়ি বাড়ি গিয়ে সংরক্ষণের তালিকা খতিয়ে দেখার পরেই ভোটের দিন ঘোষণা করা হোক।
  • এই মর্মে নির্দেশ দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী।
  • আজ, বুধবার বেলা আড়াইটেয় শুনানি হবে মামলাটির।
এই সময়: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার আগে বাড়ি বাড়ি গিয়ে সংরক্ষণের তালিকা খতিয়ে দেখার পরেই ভোটের দিন ঘোষণা করা হোক – এই মর্মে নির্দেশ দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার এই আবেদনে সাড়া দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার শুনানি না করে কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করে হাইকোর্ট। এ দিকে, সোমবারের পর মঙ্গলবারও শুভেন্দুর আইনজীবী পিএস পাটওয়ালিয়া শুনানিতে হাজির না থাকায় তা পিছোনোর আবেদন জানানো হয়।

Suvendu Adhikari : শুভেন্দু অধিকারীর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আইনজীবী
আজ, বুধবার শুনানির দিন রাখার আর্জি করা হয়। যা নিয়ে প্রবল আপত্তি তোলে রাজ্য। রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল বলেন – এ ভাবে একদিন করে সময় নেওয়ার কোনও মানে নেই। তার চেয়ে আগামী সোমবার শুনানির দিন রাখা হোক। দীর্ঘ শুনানিতে অযথা বাড়তি সময় যায়। আদালত তখন মামলাকারীকে আগামী শুনানিতে লিখিত বক্তব্য জমা করার নির্দেশ দেয়। যা অন্য পক্ষকে আগেই পৌঁছে দিতে হবে।

Suvendu Adhikari : বড় স্বস্তি শুভেন্দুর, হাইকোর্টের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR নয়
আজ, বুধবার বেলা আড়াইটেয় শুনানি হবে মামলাটির। শুভেন্দুর মামলায় মূল বক্তব্য, গত ২৯ জুলাই তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের গণনার যে বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচন কমিশন দিয়েছে, তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হোক।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *