Biriyani Point Habra : ১০ টাকার বিরিয়ানিতে ‘লালে লাল’! হাবড়ার বাবুর রোজগার জানলে লজ্জা পাবেন অফিসবাবুরা – habra 10 rupees biriyani shop owner babu kar earning huge money every by selling chicken and mutton biriyani


West Bengal Local News: উত্তর ২৪ পরগনার হাবড়া হিজল পুকুর বটতলা নিউ বিরিয়ানি সেন্টারের বাবু কর ১০ টাকা চিকেন বিরিয়ানি বিক্রি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। বর্তমান এই মূল্যবৃদ্ধির যুগে ১০ টাকা বিরিয়ানি বিক্রি কীভাবে করা সম্ভব তা বুঝে উঠতে পারছেন না অনেকে। বৃহস্পতিবারই বাবুর বিরিয়ানি নিয়ে এই সময় ডিজিটালে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তারপর থেকে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে এত কম দামে বিরিয়ানি বিক্রি করে কীভাবে সংসার চালাচ্ছেন বাবু? বিরিয়ানি বিক্রি করে আদৌ কী তাঁর কোনও লাভ হচ্ছে। বাবু জানিয়েছেন, নিজের দোকানে বিরিয়ানি তৈরি করাই তার একমাত্র পেশা নয়। অন্য আরও একটি দোকানে বিরিয়ানি তৈরি করেন তিনি। সেই কারণে নিজের দোকানে তাঁর বেশিক্ষণ সময় দেওয়া হয় না। তাঁর বিরিয়ানির দোকানের বিক্রি কেমন, এই প্রশ্নও অনেকের মনে উঠেছিল। এই সময় ডিজিটালকে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বাবু।

Biriyani Point Habra : ১০ টাকায় চিকেন বিরিয়ানি! বাবুর ব্যবসায়িক বুদ্ধিতে কাত গ্রাহকরা
প্রত্যেকদিন কত টাকার বিরিয়ানি বিক্রি হয় তাঁর দোকানে? এই প্রশ্নের জবাবে ফোনে তিনি বলেন, ‘১০ টাকার চিকেন বিরিয়ানি টিফিন প্লেট। ওটা মূলত বাচ্চাদের কথা রেখেই তৈরি। এছাড়াও আমার দোকানে ৭০ টাকায় ফুল প্লেট ও ৫০ টাকায় হাফ প্লেট চিকেন বিরিয়ানি, ৮০ টাকায় মটন বিরিয়ানি, ৩০ টাকায় আলু বিরিয়ানিও আমার দোকানে পাওয়া যায়। প্রতিদিন আমরা দু হাঁড়ি বিরিয়ানি তৈরি করি। আমার সময় কম, কারণ আমি অন্য আরেকটি দোকানে বিরিয়ানি বানানোর কাজ করি। তাও মোটামুটি প্রতিদিন আমার দোকানে ১৫-১৬ হাজার টাকার বিরিয়ানি বিক্রি হয়। আমার সময় থাকলে আরও বেশি বানাতে পারতাম, বিক্রি হয়তো বেশি হত আরও। সামনে বাচ্চাদের স্কুল রয়েছে, তাদের জন্য আমি এটা করেছি।’ তবে তাঁর মোট কতটাকা লাভ হয়, সেটা খোলসা করেননি বাবু।

Biryani Death: পাঁচদিনে দ্বিতীয়বার, বিরিয়ানিতে ‘বিষক্রিয়ার’ জেরে তরুণীর মৃত্যু
বাচ্চাদের জন্য ১০ টাকার বিরিয়ানি চালু করলেও বড়দের সেই বিরিয়ানি খাওয়াতে কোনও বাধা নেই। স্থানীয় অসংখ্য মানুষ বাবুর বিরিয়ানির দোকানে ভিড় জমিয়েছেন। কেউ বা ১০ টাকা চিকেন বিরিয়ানিতেই খুশি আবার কারও পছন্দ ৮০ টাকার মটন বিরিয়ানি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানে তরুণ-তরুণীদের ভিড় তুলনামূলকভাবে বেশি। পড়ুয়ারাও কমদামে বিরিয়ানি চেখে দেখার জন্য নিউ বিরিয়ানি সেন্টারের বাইরে ভিড় জমাচ্ছেন। বাবুর দোকানে বিরিয়ানি নিতে আসার স্মিতা ঘোষ বলেন, ‘এত কমদামে এত ভালো স্বাদের বিরিয়ানি পাওয়া সম্ভব, তা মোটেই ভাবা যায়না। আমরা মাঝেমধ্যেই এখান থেকে বিরিয়ানি কিনি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *