Nora Fatehi: সমুদ্রের বুক চিরে এগিয়ে যাচ্ছে ইয়ট, বেলি ডান্সে জলেই আগুন জ্বাললেন নোরা!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩১ বছরে পা দিলেন নোরা ফতেহি (Nora Fatehi)। এবছর জন্মদিন সেলিব্রেট করার জন্য দুবাই বেছে নিয়েছেন ফ্যান ফেভারিট অভিনেত্রী। ‘ডান্সিং কুইন’ গত সোমবার তাঁর বিশেষ দিনে, দেদার উদযাপনে মাতলেন। সোশ্যাল মিডিয়ায় নোরার একের পর এক ছবি আর ভিডিয়ো ঝড় তুলে দিল। নোরা তাঁর বন্ধু-বান্ধবীদের নিয়ে মজা করবেন বলে, দুবাইয়ে ভাড়া করে নেন একটি ইয়ট। সেখানেই তাঁর প্রিয়জনরা নোরার জন্য গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করেছিলেন। বেলুন আর কেকের দিনে নোরা মাতালেন তাঁর চেনা ডান্সিং স্কিলেই। বলা ভালো নোরা আবারও বুঝিয়ে দিলেন যে, যখনই বেলি ডান্সের কথা ভাবা হবে, সবার আগে তাঁর কোমরের দোলুনিই চোখের সামনে ভাসবে। পারস্য উপসাগরের বুক চিরে এগিয়ে যাচ্ছে নোরার ইয়ট। এবার ওটাই ছিল নোরার নাচের মঞ্চ। বন্ধুদের উৎসাহ ও জয়ধ্বনিকে জড়িয়ে নোরা দেদার নাচে মাতলেন। বলার অপেক্ষা রাখে না যে, ভিডিয়ো নিয়ে এখনও চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। ফুলছাপ পোশাকে ফুরফুরে নোরা যেন আরও মোহময়ী হয়ে উঠেছিলেন।

আরও পড়ুনWATCH | Urfi Javed: পাপড়ির খোলসের মতো নিজেকে খুললেন! দেখেছেন উর্ফির এই চরম বোল্ড ভিডিয়ো?

২০১৪ সালের ‘রোর’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন নোরা। কানাডিয়ান কন্যা বলিউডে নিজের নাম তৈরি করেছেন তাঁর নাচের গুণেই। এমনকী বিতর্কেও জড়িয়েছে নোরার নাম। সম্প্রতি ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে নাম উঠে এসেছে নোরার। ৮ বছরে বলিউডে নিজেক ব্র্যান্ড তৈরির পাশাপাশি নোরা রোজগারও করেছেন প্রচুর। তাঁর সম্পত্তির পরিমাণ রীতিমতো চমকে দেওয়ার মতো।  ছবিতে অভিনয়ের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নেন নোরা। আইটেম গানে পারফর্ম করার জন্য তাঁর পারিশ্রমিক ৫০ লক্ষ টাকা। তবে সিনেমা নয়, তাঁর রোজগারের মূল উৎস ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। শুধুমাত্র বিজ্ঞাপনের হাত ধরেই মাসে প্রায় ৩০-৪০ লক্ষ টাকা আয় করেন নোরা। মুম্বইয়ের ওরলিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন নোরা। আমেরিকান আর্কিটেকট পিটার মারিনোর ডিজাইন করা সেই অ্যাপার্টমেন্টের দাম ১০ কোটি। সেটি ইন্টেরিয়র সাজাতেও কয়েকটি কোটি টাকা খরচ করেছেন তিনি। কানাডাতেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁর। বাড়ির পাশাপাশি তাঁর রয়েছে একটি ভ্যানিটি ভ্যান, যার মূল্য ৫ কোটি।  বিএমডব্লিউ ফাইভ সিরিজ (৬৫ লক্ষ), মার্সিডিজ বেঞ্জ (৩৩ লক্ষ), হন্ডা সিটি (১২ লক্ষ) সহ একাধিক গাড়ি রয়েছে তাঁর কালেকশনে।  বাড়ি, গাড়ি ছাড়াও নোরার কালেকশনে রয়েছে একাধিক দামী ব্যাগ। হ্যান্ডব্যাদের শখ রয়েছে তাঁর। বিদেশি ডিজাইনারের তৈরি অনেক ব্যাগ রয়েছে তাঁর কালেকশনে, যার মূল্য ৫ থেকে ৭ লক্ষ।  নোরার মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় ৪০ কোটি।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *