Calcutta High Court : পাথরের ট্রাক থেকে দিনে ৩ কোটি তোলাবাজি! তাজ্জব কোর্ট – calcutta high court surprised birbhum allegations of extortion of crores of rupees from stone lorries


এই সময়: বীরভূমের রামপুরহাটে খাদান ও পাথরের লরি থেকে জাল নথি দিয়ে কোটি কোটি টাকার তোলাবাজির অভিযোগে বিস্মিত হাইকোর্ট। সিবিআই তদন্তের দাবিতে রামপুরহাটের এক কাউন্সিলারের দায়ের করা মামলায় আদালত মনে করছে, এক দিকে সরকার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্য দিকে পাথরের দাম অযথা বেড়ে যাচ্ছে। সরকারের তরফে কোনও প্রতিনিধি মামলার শুনানিতে হাজির না থাকায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, অবিলম্বে এই বিষয়ে আবেদনকারীকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নোটিস দিয়ে জানাতে হবে। রাজ্য সরকারকে মামলায় যুক্ত করতে হবে। রাজ্যের লিগাল রিমাম্ব্রান্সরকেও যুক্ত করতে নির্দেশ দেয় কোর্ট। আগামী সোমবার হবে পরবর্তী শুনানি।

DA West Bengal Latest Update: বিদ্যুৎকর্মীদের DA নিয়ে ফের জটিলতা! সিঙ্গেল বেঞ্চে রিভিউয়ের আবেদন প্রত্যাহার পর্ষদের
সিবিআই তদন্তের দাবিতে রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পুরপিতা সঞ্জীব মল্লিক মামলা করেছেন হাইকোর্টে। আবেদনকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের অভিযোগ, মুরারই, রামপুরহাট, মহম্মদবাজার, নলহাটি-সহ বীরভূম জেলার ৬টি জায়গা থেকে কার্বন স্লিপের মাধ্যমে পাথর বোঝাই লরির ড্রাইভারদের থেকে নগদে অর্থ আদায় করা হয়। সম্পূর্ণ ক্যাশে এই অর্থ আদায় হয়ে থাকে। ওই স্লিপ সরকারি ভাবে দেওয়া হলেও আদায়কৃত অর্থ সরকারের ঘরে জমা পড়ে না। কারণ স্লিপটি নকল। জাল ওই নথিও আদালতে পেশ করেন আইনজীবী।

Justice Rajasekhar Mantha : অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়ায় দেরি ক্ষুব্ধ হাইকোর্ট
আবেদনকারীর দাবি, এই অর্থ আদায় নিয়ে আগে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষও হয়েছে। বগটুইয়ে ভাদু শেখের খুনের পিছনেও এই পাথর খাদানের তোলা ভাগের বিষয়টি রয়েছে। ইতিমধ্যে সিবিআই ও ইডি বগটুইয়ের ঘটনার তদন্ত করছে। বগটুইয়ের পর কিছু দিন বন্ধ থাকলেও ফের সেই তোলাবাজি শুরু হয়েছে। আবেদনকারীর অভিযোগ, প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা এই ভাবে নগদে আদায় হচ্ছে। কিন্তু সেই অর্থ কোনও ভাবেই রাজ্যের কোষাগারে জমা পড়ে না। বেআইনি লেনদেন চলছে। বিচারপতি রাজাশেখর মান্থা জানান, এ বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য শোনা বিশেষ জরুরি। তাই আবেদনকারীকে ফের সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *