স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে বারোটা নাগাদ ওই শপিং কমপ্লেক্সের একটি শাড়ির দোকানে আগুন লাগতে দেখা যায়। স্থানীয়দের অনুমান এসসি থেকে কোনওভাবে শট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ সম্বন্ধে নির্দিষ্ট করে কিছু জানায় নি দমকল। মুহূর্তের মধ্যে দোকানের শাড়ি সহ অন্যান্য বস্ত্রে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়তে থাকে।
স্থানীয় ব্যবসায়ীরা অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে নিজেরা কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন। ততক্ষনে খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। এখনও পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা।
তবে দোকানের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। আতংকিত হয়ে পড়েন পার্শ্ববর্তী দোকানদাররা। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনায় অনেকটা স্বস্তিতে শপিং কমপ্লেক্সে অন্যান্য ব্যবসায়ীরা। আগুন ছড়িয়ে গেলে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হতে পারতো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “দুপুর সাড়ে বারোটা নাগাদ দেখলাম ওই শাড়ির দোকানে আগুন ধরে গিয়েছে। কীভাবে আগুন ধরেছে সঠিক বলতে পারব না। তবে আমরা খুব আতঙ্কের মধ্যে পড়ে যাই।”
