DA Latest News : DA জটিলতা সমাধানে বড় পদক্ষেপ, হাইকোর্টের পরামর্শে ১৭ তারিখের মধ্যে আলোচনায় সরকার-কর্মীরা? – calcutta high court advice da protester to talk with west bengal government


কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের একাংশ। গত ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবারও সংশ্লিষ্ঠ সংগঠনের তরফে পেন ডাউনের ডাক দেওয়া হয়েছে। DA-র দাবিতে এই পেন ডাউন, কর্মবিরতির মতো পদক্ষেপ যাতে বন্ধ হয় সেজন্য হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা।

DA Protest News : ‘হাজার কোটির দুর্নীতি, প্রয়োজনে হাইকোর্টে!’ বিস্ফোরক অভিযোগ DA আন্দোনকারীদের
বৃহস্পতিবার এই মামলার প্রেক্ষিতে সরকারি কর্মচারিদের রাজ্যের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম। আগামী ১৭ এপ্রিলের মধ্যে এই আলোচনায় বসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কর্মচারী সংগঠনের তরফ থেকে আলোচনার জন্য তিন জনের নাম দেওয়ার কথা বলা হয়েছে। আন্দোলনকারীদের তরফে এই তিনজন সরকারের সঙ্গে আলোচনায় বসবে, এমনটাই পরামর্শ দিয়েছে আদালত।

DA Protest News : মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, কালো ব্যাচ লাগিয়ে হুগলিতে বিক্ষোভ বামপন্থী শিক্ষক সংগঠনের
এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “মুখ্যসচিব, অর্থসচিব সহ দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা কর্মচারি সংগঠনের সঙ্গে কথা বলুন। ইতিবাচক সমাধানসূত্র বেরিয়ে আসুক।” ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “রাজ্য সরকারি কর্মীরা বারবার কর্মবিরতির পথে হাঁটছে। সরকারের পদক্ষেপ প্রয়োজন।”

DA Protest In West Bengal : ডিএ-র দাবিতে কর্মবিরতি ৬ই এপ্রিল, ধর্না দিল্লিতেও
প্রসঙ্গত, বকেয়া DA-র দাবি এবং আন্দোলনকারীদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার হাইকোর্ট সহ গোটা রাজ্যের আদালতগুলিতে পেন ডাউন করছেন কর্মীরা। ফলে আদালতের কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *